![]()
ঠাকুরগাঁও: পীরগঞ্জে ৪২২ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৬০ হাজার টাকাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে উপজেলার দুর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুর্গাপুর গ্রামে বিশেষ অভিযান চালায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এ সময় দুর্গাপুর গ্রামের দরিমান আলীর ছেলে বেলাল হোসেন এবং রানীশংকৈল উপজেলার পিংকু দত্তকে আটক করা হয়। দেহ তল্লাসী করে বেলালের কাছে ৪শ পিস এবং পিংকুর কাছে ২২ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকা। পরে তাদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করে মামলা করা হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:৩৮:৪৯ ১২৫ বার পঠিত | ● আটক ● পীরগঞ্জ ● ব্যবসায়ী ● মাদক