ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১০ মে ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে জুনিয়র বৃত্তিতে সফল ৬৬ শিক্ষার্থী পেল সংবর্ধনা

আড়াইহাজারে জুনিয়র বৃত্তিতে সফল ৬৬ শিক্ষার্থী পেল সংবর্ধনা


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬


আড়াইহাজারে জুনিয়র বৃত্তিতে সফল ৬৬ শিক্ষার্থী পেল সংবর্ধনা
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এ বৃত্তিপাপ্ত ৬৬ জন কৃতি শিক্ষার্থীকে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন। রোববার দুুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে এই কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও প্রাইজমানি তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের আহ্বায়ক রাকিবুল ইসলামের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ইউএনও মো. আসাদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, ওসি মো. আলাউদ্দিন, পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের পথ দেখাবে। মেধার পাশাপাশি নিয়মিত পড়াশোনা, নৈতিক মূল্যবোধ, মানবিকতা, দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে।
তিনি শিক্ষার্থীদের কঠোর পরিমের পরামর্শ দিয়ে বলেন, ভালোভাবে পড়াশোনা করলে জীবনে সফলতা আসবেই। কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ, জাতির উন্নয়নের চালিকাশক্তি। তোমরা নিজেরা আলোকিত হলে তবেই পরিবার, সমাজ ও দেশ আলোকিত হবে।’
ফাউন্ডেশনের আহ্বায়ক রাকিবুল ইসলাম জানান, উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৬ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। এদের মধ্যে ট্যালেন্টপুল ২৫ জন ও সাধারণ গ্রেডের ৪১ জন রয়েছে। জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তি অর্জণকারী মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও প্রেরণা দিতেই এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আগামীতেও শিক্ষার্থীদের মেধা বিকাশে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৬:০৮   ৫৫ বার পঠিত  |