ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে চোরাই চক্রের মূল হোতা দেলোয়ার হোসেন আটক

কাউখালীতে চোরাই চক্রের মূল হোতা দেলোয়ার হোসেন আটক


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬


কাউখালীতে চোরাই চক্রের মূল হোতা দেলোয়ার হোসেন আটক

পিরোজপুর: কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই চক্রের মূল হোতা দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। রবিবার ভোর রাতে (১০মে) উপজেলার সদর ইউনিয়নের নাঙ্গুলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কাউখালী থানার এসআই দীপক বালার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নাঙ্গুলী এলাকায় গরু চুরির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। এ সময় পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার সাগরকান্দা গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে ও চিহ্নিত চোরাই চক্রের মূল হোতা দেলোয়ার হোসেন (৪৭)কে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেলোয়ার দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন জানান, আটক দেলোয়ারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলাও রয়েছে বলে তিনি জানান।
কাউখালী থানার ওসি তদন্ত এবাদ আলী জানায়, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, চুরি ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৭:১৭   ৬৬ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ