ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » চট্টগ্রামে কালুরঘাটে ময়লার ভাগাড়, অতিষ্ঠ পথচারী

চট্টগ্রামে কালুরঘাটে ময়লার ভাগাড়, অতিষ্ঠ পথচারী




চট্টগ্রামে কালুরঘাটে ময়লার ভাগাড়, অতিষ্ঠ পথচারী

চট্টগ্রাম: বোয়ালখালী-মোহরা অংশের কালুরঘাট ব্রিজ পার হওয়ার পর খেজুরতল সংলগ্ন মেইন রোডের পাশে গড়ে উঠেছে বিশাল এক ময়লার স্তূপ। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নগরের বিভিন্ন স্থান থেকে ময়লা এনে এখানে ফেলে দিনের পর দিন রীতিমতো ময়লার পাহাড় তৈরি করছেন।

প্রতিদিন এই সড়ক দিয়ে বোয়ালখালীর হাজারো মানুষ যাতায়াত করেন। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রোগী বহনকারী যানবাহনসহ সাধারণ যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ এই সড়ক এখন পরিণত হয়েছে চরম ভোগান্তির পথে। তীব্র দুর্গন্ধে পথচারীদের নাভিশ্বাস উঠছে বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসী জানান, রাস্তার পাশে খোলা অবস্থায় ময়লা ফেলে রাখার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে গরমের সময় দুর্গন্ধ ও জীবাণুর প্রকোপ আরও বেড়ে যায়। এতে আশপাশের বসবাসকারী মানুষও চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়দের ভাষায়, এটি এখন বোয়ালখালীবাসীর জন্য এক লজ্জার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।” তাদের প্রশ্ন, প্রতিদিন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ এই পথ ব্যবহার করলেও কেন এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

স্থানীয় সাংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ এর দৃষ্টি আকর্ষণ করছি এলাকাবাসী। এলাকাবাসীর দাবি, দ্রুত এই অস্থায়ী ডাম্পিং কার্যক্রম বন্ধ করে নির্ধারিত স্থানে ময়লা অপসারণের ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে কালুরঘাট-খেজুরতল সড়ককে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সচেতন মহলের মতে, একটি আধুনিক জনপদের প্রবেশপথ এভাবে ময়লার ভাগাড়ে পরিণত হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৫:১৮   ৯৩ বার পঠিত  |      







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সুবর্ণচরে ব্র্যাক অফিস থেকে কর্মীর মরদেহ উদ্ধার
বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর আহত ৩
হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ