ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস সমাপনী

পটুয়াখালীতে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস সমাপনী


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬


 পটুয়াখালীতে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস সমাপনী

পটুয়াখালী: নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ডিসি স্কয়ার মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে আগত শতাধিক কিশোর-কিশোরী অংশগ্রহণ করে। এতে পুরো মাঠজুড়ে প্রাণবন্ত ক্রীড়া পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ক্রীড়া সংগঠক এবং ক্রীড়ামোদী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই দর্শনকে সামনে রেখে বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি বলেন, বর্তমান বিশ্বে খেলাধুলা শুধু বিনোদন বা শরীরচর্চার মাধ্যম নয়, বরং এটি একটি সম্মানজনক ও সম্ভাবনাময় পেশা হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রীড়াবিদদের সাফল্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানের শেষপর্যায়ে বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে মেডেল, ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩২:১৩   ১৪০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ