ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাউখালীতে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬


কাউখালীতে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতারপিরোজপুর: কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ স্বর্না মিস্ত্রি (২৩) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৯ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমরাজুরী ইউনিয়নের রোঙ্গাকাঠি গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃত স্বর্না মিস্ত্রি ওই গ্রামের সন্তোষ মিস্ত্রির স্ত্রী। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী সন্তোষ মিস্ত্রি পালিয়ে যেতে সক্ষম হন।
পুলিশ সূত্রে জানা গেছে, কাউখালী থানার এসআই মোঃ মাসুদ আল মামুনের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে রোঙ্গাকাঠি গ্রামে অভিযান চালায়। এসময় সন্তোষ মিস্ত্রির বসতঘর তল্লাশি করে শয়ন কক্ষের চৌকির নিচে একটি বাজারের ব্যাগে লুকানো অবস্থায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য জব্দের পাশাপাশি ঘর থেকে স্বর্না মিস্ত্রিকে আটক করে পুলিশ।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে আগামীকাল (রবিবার) পিরোজপুর আদালতে প্রেরণ করা হবে। এছাড়া পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৬:২৪   ১০৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ