ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১১ মে ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে ফিলিং স্টেশন ও মিষ্টির দোকান মালিককে জরিমানা

ভূঞাপুরে ফিলিং স্টেশন ও মিষ্টির দোকান মালিককে জরিমানা


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬


 ভূঞাপুরে ফিলিং স্টেশন  ও মিষ্টির দোকান মালিককে  জরিমানা
টাঙ্গাইল: ভূঞাপুরে পরিমাপে কম দেয়ায় ভাই-বন্ধু ফিলিং স্টেশনের মালিককে সোমবার (১১মে) ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং মিষ্টিতে তেলাপোকা ও মাছি থাকায় দুই মিষ্টির দোকান মালিককে আরও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলার বাহাদিপুর ভাই বন্ধু ফিলিং স্টেশন ও গোবিন্দাসী এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।

তিনি জানান, ভূঞাপুর উপজেলার ভাই-বন্ধু ফিলিং স্টেশন পরিমাপে তেল কম দেয়ার অভিযোগে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতি ৫ লিটার অকটেনে ১৪০ মিলিলিটার কম দেয়ার বিষয়টি পরিলক্ষিত হয়। পরে পেট্রোল পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও গোবিন্দাসী বাজারে দুই মিষ্টির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং মিষ্টিতে তেলাপোকা ও মাছি পাওয়া যাওয়ায় দুই দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আসাদুজ্জামান রোমেল বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৩:৫৯   ৩৬ বার পঠিত  |