ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে ভূমিহীনদের জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ

লালমোহনে ভূমিহীনদের জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬


লালমোহনে ভূমিহীনদের জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ

ভোলা: লালমোহন উপজেলায় চরের ভূমিহীনদের জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেলে ভূমিহীনদের পক্ষ থেকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া পশ্চিম বাজারে সংবাদ সম্মেলন করা হয়েছে। এ সময় ভূমিহীনদের পক্ষে সংবাদ সম্মেলেনে বক্তব্য রাখেন আব্দুল কাদের নামে এক ভুক্তভোগী। তিনি বলেন, পশ্চিম চরউমেদ ইউনিয়মের চরকচুয়াখালীর পাশে ভুতুম চর অবস্থিত। গত বছর ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদের নির্দেশে তার ছেলে শাহরুখ হাফিজ ডিকো ওই চরের খাস জমি সাড়ে চারশত ভূমিহীনদের দখল বুঝিয়ে দেন।

এরপর ভূমিহীনরা ওইসব জমিতে চাষাবাদ শুরু করেন। তবে সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে স্থানীয় মহসীন হাওলাদার ও কাশেমের নেতৃত্বে প্রায় দুইশত সন্ত্রাস বাহিনী একত্রে ভুতুম চরে গিয়ে ভূমিহীনদের দখলে থাকা ওইসব জমি দখলের চেষ্টা চালায়। তারা চরে গিয়ে দাঙ্গা-হাঙ্গামা শুরু করেন। এ সময় খবর পেয়ে ভুক্তভোগী ভূমিহীনরা ঐক্যবদ্ধ হয়ে তাদের ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে মহসীন ও কাশেমের নেতৃত্বে থাকা সন্ত্রাসীরা চর থেকে ফিরে আসতে বাধ্য হয়।

আমরা ওইসব সন্ত্রাসীদের বিচার চাই। সংবাদ সম্মেলন শেষে গাজারিয়া বাজারে ভুতুম চরের প্রায় শতাধিক ভূমিহীন বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন আব্দুল কাদের, আব্দুস সহিদ, মহিউদ্দিন, আবুল কালাম, সফিজল হক, আকবর, রফিক, সেলিম, ভুট্টো, জামাল মাঝি, শাহে আলম মাঝি, আব্দুল মালেকসহ আরো অনেকে। বিক্ষোভ মিছিলে চর দখল করতে যাওয়া সন্ত্রাসীদের বিচার চেয়ে শ্লোগান দেন তারা।

অভিযোগের ব্যাপারে মহসীন হাওলাদার জানান, যারা সংবাদ সম্মেলন করেছে তারা জোর করে জমি দখল করে আছে। আমাদের যাদের কাগজপত্র রয়েছে তারা চরে গিয়েছি জমি দেখতে, দখল করতে নয়। কিন্তু আমরা চরে যাওয়ার সঙ্গে সঙ্গে জোর করে দখলকারীরা আমাদেরকে কুপিয়ে আহত করেছেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো.অলিউল ইসলাম বলেন, ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। তবে এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২১:৫৪   ৯৩ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ