ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মঠবাড়িয়ায় ক্যানসার রোগীকে নগদ অর্থ বিতরণ

মঠবাড়িয়ায় ক্যানসার রোগীকে নগদ অর্থ বিতরণ


মঠবাড়িয়া,( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬


​মঠবাড়িয়ায় ক্যানসার রোগীকে নগদ অর্থ  বিতরণ

পিরোজপুর: মঠবাড়িয়া উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ক্যানসার আক্রান্ত মো. ওবায়দুল ইসলাম (২৬) কে চিকিৎসা সহায়তা হিসেবে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। একই সাথে বিশেষ চাহিদা সম্পন্ন মো. জাকির হোসেনসহ (৫৬) হুইল চেয়ার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার উপজেলা পরিষদে নিজ দপ্তরে এই সহায়তা সামগ্রী প্রদান করেন। ক্যান্সারে আক্রন্ত মো. ওবায়দুল মিরুখালী ইউনিয়নের বড়হারজী গ্রামের আবদুস সালামের ছেলে ও বিশেষ চাহিদা সম্পন্নমো. জাকির বড়মাছুয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের মৃত লাইলী মিয়া কাজীর ছেলে।
জানা গেছে, ক্যানসার আক্রান্ত ওবায়দুলের বাবা মো. আব্দুস সালাম ছেলের চিকিৎসা করাতে গিয়ে ইতোমধ্যে ধার-দেনা করে নিঃস্ব হয়ে পড়েছেন। সম্প্রতি ওবায়দুলের মা বজ্রপাতে মৃত্যুবরণ করলে পরিবারটি আরও অসহায় হয়ে পড়ে। বিষয়টি অবগত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার জরুরি ভিত্তিতে তাকে ৫০ হাজার টাকার এই অর্থ সহায়তা প্রদান করেন। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন জাকির হোসেনকে হুলই চেযারসহ খাদ্য সামগ্রী প্রদান করেন।
​এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাসান, সাংবাদিক নিজামুল কবির মিরাজ, ইসরাত জাহান মমতাজসহ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৮:১৯   ৯৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ