ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

লালমোহনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬


লালমোহনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

ভোলা: লালমোহনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১১টায় লালমোহন সদর রোডে এ মানববন্ধনের আয়োজন করে লালমোহন ফারিয়া। মানববন্ধনে সভাপতিত্ব করেন লালমোহন ফারিয়ার সভাপতি মো. হাসান পাটোয়ারী।

এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মো. জাহিদ, সিনিয়র সহ-সভাপতি মো. নাদিম পাটোয়ারী, সহ-সভাপতি মো. সবুজ, মো. সোহাগ, মো. শহিদুল ইসলাম, মো. আবু তৈয়ব, সাবেক সাধারণ সম্পাদক মো. শরিফ, সহ-সাধারণ সম্পাদক মো. হাবিবউল্ল্যাহ, মো. শাহিন, সাংগঠনিক সম্পাদক মো. আল আমিনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও নানা সময় হয়রানি, বৈষম্য ও অসম্মানজনক আচরণের শিকার হন। তাদের নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি।

তারা আরও বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নয়, তারা দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর অংশ। তাই তাদের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রদান করতে হবে।

মানববন্ধনে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। পরে অংশগ্রহণকারীরা দাবি আদায়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৫:১৯   ৮৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ