ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » গলায় জুতার মালা দিয়ে মসজিদের ইমামকে লাঞ্ছিত, আলেমদের প্রতিবাদ

গলায় জুতার মালা দিয়ে মসজিদের ইমামকে লাঞ্ছিত, আলেমদের প্রতিবাদ


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬


 গলায় জুতার মালা দিয়ে মসজিদের ইমামকে লাঞ্ছিত, আলেমদের প্রতিবাদ

ভোলা: চরফ্যাসনের আবদুল্লাহ আল নোমান নামের এক মাদ্রাসা শিক্ষক ও সজিদের ইমামকে পূর্বপরিকল্পতি ওই মাদ্রসার শিশু শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগ তুলে পুলিশের উপস্থিতে মারধরের পর জুতার মালা পড়িয়ে গ্রাম গুড়ানোর প্রতিবাদে  মঙ্গলবার সকালে এই ন্যাক্কারজনক ঘটনার জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ওলামায়ে কেরাম ও সর্বস্তরের তাওহীদি জনতা।
জানাযায়, ঘটনার দিন অপর শিক্ষার্থীদের সঙ্গে মাদ্রায় ক্লাস করছিলেন ওই শিশু শিক্ষার্থী।মাদ্রাসা ছুটির পর মাদ্রায় এসে চারদিক ঘিয়ে ফেলে এলাকার বখাটে যুবকসহ ওই ইমাদের শ্বশুর বাড়ির সদস্যারা। কারন শ্বাশুর বাড়ির সাথে তার পূর্ব থেকেই বিরোধ চলমান রয়েছে। ওই বিরোধের রেজ ধরে ইমামকে সামাজিক ভাকে হেনস্ত করতে একশিশুকে বলকার কারা হয়েছে এমন অভিযোগ তুলে মাদ্রাসা কক্ষে ইমামকে আটক করা হয় এবং মারধর শেষে তার গালায় জুতার মালা পড়িয়ে তাকে গ্রামের গুড়িয়ে উপস্থিত পুলিশের হাতে তুলে দেয়া হয়। এঘটনায় ৯ এপ্রিল শিশুর বাবা বাদী হয়ে ইমাকে আসামী করে শশীভূষন থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলা ইমাম আবদুল্লাহ আল নোমানকে গ্রেপ্তার দেখিয়ে আলাদতে পাঠান।
বাদীর দায়ের কারা মামলায় বাদী মনির হোসেনের দাবী, ঘটনার দিন ভিক্টিম শিশু মাদ্রাসায় ছিলেন। ক্লাস শেষে বাড়ি ফিরেন এবং মাকে জানান হুজুর তাকে মাদ্রাস কক্ষে জোরপূর্বক বলৎকার করেন এবং তাকে বাড়িতে পাঠিয়ে দেন।
বাড়ি ফিরে তার মাকে বিষয়টি জানান । পরে তিনি এলাকার মানুষজন নিয়ে মাদ্রাস কক্ষে ইমামকে আটক করেন। পরে থানা পুলিশকে খবর দিয়ে তাতে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
বক্তারা এই ঘটনাকে আলেম সমাজের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে অতি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম এবং সাধারণ মানুষ অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন বক্তারা আরও উলেখ্য করেন, যদি কেউ অপরাধ করে থাকে তবে দেশে প্রচলিত আইন ও বিচার ব্যবস্থা আছে; কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে মব জাস্টিসের নামে সম্মানহানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সমাবেশ থেকে মুসলিম উম্মাহর ঐক্য এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষার তাগিদ দেওয়ার পাশাপাশি স্পর্শকাতর ইস্যুতে সাধারণ মানুষকে গুজব থেকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই ঘটনার মূল হোতাদের গ্রেফতার করা না হলে আরও কঠোর ও ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
শশীভূষণ থানার ওসি মাহামুদ আল ফরিদ জানান, এঘটনায় একাটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্ত স্বপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০১:০৭   ১২৭ বার পঠিত  |