ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় দুদকের আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা

হাতিয়ায় দুদকের আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬


 হাতিয়ায় দুদকের আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা

নোয়াখালী: হাতিয়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত দিনব্যাপী দুর্নীতিবিষয়ক আন্তঃউপজেলা মাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত হাতিয়া উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো হলো আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়, জাহাজমারা উচ্চ বিদ্যালয়, সোনাদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, এ গনি বালিকা উচ্চ বিদ্যালয়, ওছখালী খান সাহেব ছৈয়দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, হাতিয়া ইউনিয়ন মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং সুখচর মফিজিয়া উচ্চ বিদ্যালয়।

তিনটি বিষয়কে কেন্দ্র করে ছয়টি গ্রুপে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয়গুলো ছিল ‘বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রধান অন্তরায়’, ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’ এবং ‘দুর্নীতি দমনে প্রতিকার নয়; প্রতিরোধই সর্বোত্তম পন্থা’। প্রতিটি বিষয়ে পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন শিক্ষার্থীরা।

চূড়ান্ত পর্বে সুখচর মফিজিয়া উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে হাতিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে অংশগ্রহণকারী অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সান্ত্বনা পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাতিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবু নোমান মোহাম্মদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মশিয়ুর রহমান। বিশেষ অতিথি ছিলেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি পারভিন আক্তার, সদস্য জিএম ইব্রাহিম, মাওলানা এএইচএম এনামুল হক, আকলিমা বেগম ও তানিয়া শারমিনসহ অনেকে।

উপজেলার মোট আটটি উচ্চ বিদ্যালয়ের আটজন গাইড শিক্ষকের নেতৃত্বে ২৪ জন বিতার্কিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এ বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক কামরুল হাসান। এছাড়া চার সদস্যের বিচারক প্যানেলের তত্ত্বাবধানে প্রতিযোগিতাটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০২:৫২   ১২৫ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ