ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে জেলের ঝুলন্ত লাশ উদ্ধার

কাউখালীতে জেলের ঝুলন্ত লাশ উদ্ধার


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬


কাউখালীতে জেলের ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুর: কাউখালীতে উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের উত্তর সুবিদপুর গ্রামে জেলে হানিফ খান (২৯) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) দুপুরে বাড়ির পাশের কচা নদীর তীরে একটি শৈলা গাছের ডাল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হানিফ খান উপজেলার উত্তর সুবিদপুর গ্রামের হোসেন খানের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে অভিমান করে হানিফ খান গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার বোন বাড়ির পাশের নদীর তীরে শৈলা গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হানিফকে দেখতে পেয়ে চিৎকার করেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়।
স্থানীয় ইউপি সদস্য জয়দেব ঘোষ জানান, গাছের ডালে গলায় রশি প্যাঁচানো অবস্থায় হানিফ খানের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন।
কাউখালী থানার ওসি (তদন্ত) ইবাদ আলী মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মঙ্গলবার মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৫:৩৩   ৯৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ