ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পবিপ্রবি’র ভিসি অপসারণ মানববন্ধন কর্মসূচিতে হামলা,তিন নেতাকর্মী বহিষ্কার

পবিপ্রবি’র ভিসি অপসারণ মানববন্ধন কর্মসূচিতে হামলা,তিন নেতাকর্মী বহিষ্কার


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬


 পবিপ্রবি’র ভিসি অপসারণ মানববন্ধন কর্মসূচিতে হামলা,তিন নেতাকর্মী বহিষ্কার

পটুয়াখালী: পবিপ্রবি’র ভিসি অপসারণ মানববন্ধন কর্মসূচিতে হামলার ঘটনায় দুমকী উপজেলার তিন নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। বহিস্কৃত নেতাকর্মীরা হলেন উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. বশির উদ্দিন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আহসান ফারুক ও সুলতান শওকত হোসেন।১১ মে সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ প্রদান করেন।
একইসাথে যুবদলের ইতোপূর্বে বহিস্কৃত যুবদলের সদস্যসচিব রিপন শরীফসহ বহিস্কৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আহবান জানান। উল্লেখ্য যে ১১ মে (সোমবার) সকালে পবিপ্রবি প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য ড. কাজী রফিকুল ইসলামের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন শিক্ষক কর্মচারীরা।
এসময় অভিযুক্ত বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে হামলা চালায়।এতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক আহত হন। পরে বিকেল সাড়ে তিনটার দিকে শিক্ষক কর্মকর্তার একাংশ হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১০:১২   ১২৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ