ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে ৮টি ক্যাটাগরিতে প্রায় ১৩ কোটি টাকার ভাতা বিতরণ

দোহারে ৮টি ক্যাটাগরিতে প্রায় ১৩ কোটি টাকার ভাতা বিতরণ


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬


 দোহারে ৮টি ক্যাটাগরিতে প্রায় ১৩ কোটি টাকার ভাতা বিতরণ

ঢাকা: দোহার উপজেলায় বয়স্ক,বিধবা,স্বামী পরিত্যক্ত, প্রতিবন্ধী, হিজরা জনগোষ্টীর আওতায় প্রায় ১৫১৬৪ জনকে ভাতা প্রদান করবে উপজেলা সমাজ সেবা অধিদপ্তর।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সবুজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম।
সাধারণত সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোর কার্যকারিতা বৃদ্ধি, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সুবিধাভোগীদের সচেতনতা তৈরির উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়।
ভাতাভোগীদের নিজ নামের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবহার, জাতীয় পরিচয়পত্র (NID) সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং ভাতার টাকা উত্তোলনের নিয়ম সম্পর্কে সচেতন করা।
উপকারভোগীদের নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মাঈদুল ইসলাম বলেন, দোহার উপজেলায় ১৫ হাজার,১৬৪ জনকে ৮টি ক্যাটাগরিতে মোবাইল ব্যাংকিং নগদ- বিকাশের মাধ্যমে বারো কোটি চুরাশি লক্ষ আশি হাজার টাকা ভাতা প্রদান করা হবে ঈদুল আজহা’র আগে। আপনারা সবাই আপনাদের মোবাইল ব্যাংকিং এর গোপন নাম্বার কাউকে না জানাতে সতর্ক থাকবেন। প্রতারক চক্র সক্রিয় আপনাদের চারপাশে।
উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা সোহরাব হোসেন মাতব্বর সঞ্চালনায় উপস্থিতি ছিলেন, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ, উপজেলা প্রকৌশলী এম এ রাজু আহম্মেদ, উপজেলা জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা মেহেদী হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা এম এ সাত্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:১২:১৩   ১১২ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ