ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় কৃষি ও গ্রামীণ রূপান্তর বিষয়ক ‘পার্টনার’ কংগ্রেস

ভেড়ামারায় কৃষি ও গ্রামীণ রূপান্তর বিষয়ক ‘পার্টনার’ কংগ্রেস


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬


ভেড়ামারায় কৃষি ও গ্রামীণ রূপান্তর বিষয়ক ‘পার্টনার’ কংগ্রেসকুষ্টিয়া: ভেড়ামারায় বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভেড়ামারার আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়ার উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশে কৃষির আধুনিকায়ন এবং গ্রামীণ উদ্যোক্তা তৈরির মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ‘পার্টনার’ প্রকল্প যুগান্তকারী ভূমিকা রাখছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করে কৃষকদের দক্ষ করে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা সুলতানা। তিনি স্থানীয় পর্যায়ে প্রকল্পের অগ্রগতি ও সম্ভাবনা তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল করিম এবং পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার (যশোর অঞ্চল) কৃষিবিদ শেখ সাজ্জাদ হোসেন। ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডা. আমিরুল ইসলাম মান্নান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকে লাভজনক ব্যবসায় রূপান্তর করতে হবে। বিশেষ করে পুষ্টিমান সম্পন্ন ফসল উৎপাদন এবং তরুণদের কৃষি-উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় কৃষিজীবী, উদ্যোক্তা এবং কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৬:২৫   ২০৮ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● নির্বাচনে ঐক্যের বার্তা তৌহিদুল ইসলামের, মনোনয়নে গুরুত্ব পাবে তৃণমূলের মতামত
● ঝিনাইদহে সাবেক স্বামীর হাতে নারী খুন
● ভেড়ামারায় সড়ক প্রশস্ত হলেও সরেনি বিদ্যুতের খুঁটি, দুর্ভোগে চালকেরা
● ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলনবিরোধী অভিযানে জব্দ ৪ ব্যাটারি
● দর্শনায় মালবাহী ট্রেনে ডাকাতি, কুপিয়ে জখম চালক-সহকারী



আর্কাইভ