![]()
পিরোজপুর: কাউখালীতে ২০২৫-২৬ অর্থ বছরে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে এগারোটায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সৌমিত্র সরকার।
অনুষ্ঠানে প্রকল্পের বিস্তারিত কার্যক্রম ও লক্ষ্য উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস। এসময় উপজেলা কৃষি অফিসার বলেন,
“কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষিতে নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যেই মূলত এই প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম দুলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক,
উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা পরিষদের পেশ ইমাম ও খতিব মাওলানা খলিলুর রহমান এবং গীতা পাঠ করেন গীতা প্রধান। কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, উপ-সহকারী কৃষি অফিসার, সাংবাদিক ও উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে আধুনিক চাষাবাদ ও কৃষি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রকল্পের মাধ্যমে এলাকার কৃষি অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:১৮:০৬ ২৮ বার পঠিত | ● কংগ্রেস ● কাউখালী ● ফিল্ড স্কুল