ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় পাট চাষীদের দিনব্যাপী আধুনিক প্রশিক্ষণ

আলফাডাঙ্গায় পাট চাষীদের দিনব্যাপী আধুনিক প্রশিক্ষণ


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬


আলফাডাঙ্গায় পাট চাষীদের দিনব্যাপী আধুনিক প্রশিক্ষণ

ফরিদপুর: পলিথিনের ব্যবহার পরিহার করি, পাট পণ্যের বাংলাদেশ গড়িএবং সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় পাট চাষীদের নিয়ে দিনব্যাপী আধুনিক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৪ মে) উপজেলা পরিষদ হলরুমে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং পাট অধিদপ্তরের বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব সৈয়দ মোঃ নূরুল বাসির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ লৎফুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, পাট গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ উমর আলী, পাট অধিদপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান এবং উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ রাফিজুল হাসান।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা পাট চাষীরা এই প্রশিক্ষণে অংশ নেন। বিশেষজ্ঞরা আধুনিক প্রযুক্তিনির্ভর পাট চাষ, উন্নতমানের পাটবীজ ব্যবহার, উৎপাদন বৃদ্ধির কৌশল এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার সম্প্রসারণ নিয়ে হাতে-কলমে ধারণা দেন।

প্রধান অতিথি সৈয়দ মোঃ নূরুল বাসির বলেন, পাট আমাদের ঐতিহ্য, অর্থনীতি আর পরিবেশের প্রাণ। বিশ্বজুড়ে এখন পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বাড়ছে। পলিথিনের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। কৃষকরা আধুনিক পদ্ধতি গ্রহণ করলে পাট আবার ঘুরে দাঁড়াবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী বলেন, আধুনিক পদ্ধতিতে পাট চাষ করলে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি পরিবেশও রক্ষা পাবে। পাটের সোনালী ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে সচেতন হতে হবে।

আয়োজকদের মতে, এ ধরনের প্রশিক্ষণ পাটের বহুমুখী ব্যবহার বাড়ানো এবং চাষীদের আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ২৩:১৫:১৬   ১০৩ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ