ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরে শিশু ধর্ষণ মামলায় এক দশক পর ২ জনের যাবজ্জীবন

পিরোজপুরে শিশু ধর্ষণ মামলায় এক দশক পর ২ জনের যাবজ্জীবন


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬


পিরোজপুরে শিশু ধর্ষণ মামলায় এক দশক পর ২ জনের যাবজ্জীবনপিরোজপুর: মঠবাড়িয়ায় মানসিক প্রতিবন্ধী দম্পতির ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় দীর্ঘ এক দশক পর প্রধান আসামি ও তার সহযোগীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস. এম. মনিরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ কবুতরখালী গ্রামের মোঃ নজরুল ইসলাম সরদার (৩৫) এবং মোসাঃ গোলাপী বেগম (৩০)। আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারায় তাদের দোষী সাব্যস্ত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবা-মা দুজনেই মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

২০১৬ সালের ১৭ আগস্ট স্কুল ছুটির পর শিশুটি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে স্কুল সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়। শিশুটির ভাষ্যমতে, চানাচুর ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। তদন্তে উঠে আসে, একই কায়দায় তাকে একাধিকবার সেখানে নিয়ে যাওয়া হয়েছিল।

এ ঘটনায় ২০১৬ সালের ২৭ আগস্ট মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নূরুল ইসলাম সরদার শাহজাহান বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২৩:১২:৩০   ১৩০ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ