ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৬ মে ২০২৬
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে ট্রাক্টর চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

পীরগঞ্জে ট্রাক্টর চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে ২০২৬


 পীরগঞ্জে ট্রাক্টর চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু
ঠাকুরগাঁও: পীরগঞ্জে ট্রাক্টর চাকায় পিষ্ট হয়ে এক চাল ব্যবসায়ী মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল কাদের (৪৫) পৌর শহরের মিত্রবাটি এলাকার মৃত আশিক উদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ১৫ মে শুক্রবার দুপুরে রাণীশংকৈল থেকে ইটবোঝাই একটি ট্রাক্টর পীরগঞ্জ হয়ে বোচাগঞ্জের দিকে যাচ্ছিল। একই সময়ে চাল ব্যবসায়ী আব্দুল কাদের দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাসায় ভাত খেতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে একটি ট্রাক আসার সময় সড়কের পাশে পানি জমে থাকায় তিনি মোটরসাইকেলটি রাস্তার মাঝামাঝি দিয়ে নেওয়ার চেষ্টা করেন।
এ সময় দ্রুতগতির ইটবোঝাই ট্রাক্টরটি মোটরসাইকেলটিকে চাপা দিলে ট্রাক্টর ইঞ্জিনের বড় চাকার নিচে পড়ে যান কাদের। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পীরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান, এ ঘটনায় ঘাতক ট্রাক্টরটি স্থানীয়রা আটক করেছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৮:৫২   ২৭ বার পঠিত  |