ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৭ মে ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » নবাবগঞ্জে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন খন্দকার আবু আশফাক এমপি

নবাবগঞ্জে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন খন্দকার আবু আশফাক এমপি


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬


নবাবগঞ্জে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন খন্দকার আবু আশফাক এমপি

ঢাকা: নানা রোগব্যাধি থেকে রক্ষা পেতে মাসব্যাপী ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

রোববার দুপুর ১ টায় নবাবগঞ্জ উপজেলা পরিষদের মূল ফটকের সামনে থেকে শহীদ মিনার পর্যন্ত ময়লা আবর্জনা সরাতে কাজ করে ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন।
এসময় ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসনের সাংসদ এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য আবু আশফাক বলেন, স্বাস্থ্য সম্মত পরিবেশ বজায় রাখতে জনগুরুত্বপূর্ণ রাস্তা ও সরকারি-বেসরকারি স্থাপনার আশপাশে যাতে কোনো ময়লার স্তুপ জমে না থাকে সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। তিনি ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বলেন, রাজনীতি করতে হলে জনগণের সুখ-দু:খ ভাগ করে নিতে হবে সবাইকে। সারা মাস জুড়ে তোমাদের এসব কাজ করতে হবে। সামনে বর্ষা মৌসুমে রোগের প্রাদূর্ভাব বেশী তাই সবাইকে সচেতন থেকে হাসপাতাল-ক্লিনিক ও অফিস-আদালতের পাশে যাতে পানি জমে মশাবাহিত কোনো রোগ বিস্তার ঘটাতে না পারে সে বিষয়ে বেশী নজর দিতে হবে।

আশফাক এমপি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে রাস্তাঘাট পরিস্কার পরিচ্ছন্ন রাখতে কাজ করেন। তাঁর নিদের্শনায় সকল নেতাকর্মীকে প্রতিটি জেলা-উপজেলায় এ কাজে মনোনিবেশ করা উচিত। বৃষ্টি বর্ষার সময় যাতে পানিবাহিত বা মশার কারণে ডেঙ্গুর প্রভাব বাড়তে না পারে তাই আগে থেকেই সেই প্রস্তুতি নিতে হবে সকলের । দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা যাতে স্ব-স্ব এলাকার স্কুল কলেজ মাদ্রাসায় খোঁজ নিয়ে পরিস্কার পরিবশে সৃষ্টিতে কাজ করে সে বিষয়ে নজরদারি রাখতে হবে।

ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব বলেন, এমপি মহোদয়ের নিদের্শ মেনে ছাত্রদল আগামী এক মাস এ পরিস্কার পরিচ্ছন্নতা কাজে স্বেচ্ছায় অংশ নিবে।
এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আসিফ রহমান, ওসি আবু হানিফ, বিএনপি নেতা মিজানুর রহমান, সাবেক ভিপি মহসীন রহমান আকবর, বরিউল ইসলাম রবি, যুবদলের সাধারণ সম্পাদক রাহিন ইসলামসহ ছাত্রদল যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩১:০১   ৬৩ বার পঠিত  |