ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে পরীক্ষা হল বিদ্যুৎ বিহীন তীব্র গরমে ছাত্রী অজ্ঞান

ভূঞাপুরে পরীক্ষা হল বিদ্যুৎ বিহীন তীব্র গরমে ছাত্রী অজ্ঞান


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬


 ভূঞাপুরে পরীক্ষা হল বিদ্যুৎ বিহীন তীব্র গরমে ছাত্রী অজ্ঞান

টাঙ্গাইল: ভূঞাপুরে এসএসসি পরীক্ষা হলে গরমে একজন ছাত্রী অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। রবিবার ( ১৭ মে) বিজ্ঞান পরীক্ষায় ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়েশা নামে এক ছাত্রী ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বিদ্যৎ না থাকায় এক ঘণ্টা পরীক্ষা দেয়ার পর অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে।

অসুস্থ আয়শা আক্তারের সহপাটি তিথি জানায়, আমরা পাশাপাশি বসে পরীক্ষা দিচ্ছিলাম। বিদ্যুৎ না থাকায় আমরা প্রচন্ড অস্বস্থি বোধ করছিলাম। একঘণ্টা পরীক্ষা দেয়ার পর আয়শা অজ্ঞান হয়ে পরে গেলে স্যারেরা তাকে হাসপাতালে নিয়ে যায়।

অসুস্থ পরীক্ষার্থী আয়শা আক্তার সীমা কালিহাতী উপজেলার সোনাকান্দর গ্রামের কবির সরকারের মেয়ে।
স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান তরফদার বাবু জানান, পরীক্ষা হলে বিদ্যুৎ না থাকায় ছাত্রীটি অসুস্থ হয়ে পরে, সংবাদ পেয়ে হলে গিয়ে দেখা যায়, সে জ্ঞান হারিয়ে ফেলেছে। তাকে জরুরী ভিত্তি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে সিট না থাকায় তাকে বারান্দায় ফ্যান বিহীন সিটে রাখা হয়েছে।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার মনিরুল ইসলাম জানান, মেয়েটি শারীরিক ভাবে দুর্বল ছিলো। হাসপাতালে আনার পরে আমরা দ্রুত চিকিৎসা সেবা শুরু করেছি। আশা করি দ্রুতই জ্ঞান ফিরবে এবং সুস্থ হবে। হাসপাতালে বেড না থাকায় বারান্দায় রাখা হয়েছে। দ্রুতই কেবিন বা সিটের ব্যবস্থা করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৬:৩৪   ১৫৭ বার পঠিত  |   







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ