ঢাকা    রবিবার, ১২ জুলাই ২০২৬
শিরোনাম
ভূঞাপুরে বিশ্বজন সংখ্যা দিবস পালিত আগৈলঝাড়া থানায় হামলা মামলার প্রধান আসামি ইদ্রিস ফকির ঢাকায় ডিবির হাতে গ্রেফতার কালীগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল শিশু ইফাতের এক মাসের সম্মানী বন্যার্তদের দিচ্ছেন ফজলুল হক মিলন এমপি লালমোহন মমিন নেছা বালিকা মাদ্রাসার সুপারের বিরুদ্ধে টিউশন ফি আত্মসাতের অভিযোগ পটুয়াখালীতে তিন ঘন্টায় ১৩০ কিলোমিটার বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন চাটমোহরে চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস অনিয়ম ও দুর্ণীতির আখড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস তালতলীতে ডুবে যাওয়া ট্রলার থেকে জেলের লাশ উদ্ধার, এখন নিখোঁজ ১ জন ফুলপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কোমড়ে চিরকুট রেখে গলায় ফাঁস দিলেন মাদ্রাসা শিক্ষক

কোমড়ে চিরকুট রেখে গলায় ফাঁস দিলেন মাদ্রাসা শিক্ষক


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে ২০২৬


 কোমড়ে চিরকুট রেখে গলায় ফাঁস দিলেন মাদ্রাসা শিক্ষক

পটুয়াখালী: দুমকীতে কোমড়ে চিরকুট রেখে গলায় ফাঁস দিলেন মাওঃ আবুল কালাম আজাদ(৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষক। বৃহস্পতিবার (২১ মে) দুপুর সাড়ে বারেটার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ির সামনে এ আত্মহত্যার ঘটনা ঘটে। আবুল কালাম সাবেক ইউপি সদস্য ও দলিল লিখক ছিলেন। তিনি ওই এলাকার প্রয়াত মোসলেম আলী খাঁনের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, কালাম নিজ বাড়ির সামনে রাস্তার পাশে একটি আমগাছে গলায় ফাঁস দিয়ে ঝুলছিল। তাঁরা তাৎক্ষণিক জরুরী সেবা ৯৯৯ কল দিলে ঘটনাস্থল পুলিশ পৌছায় এবং মৃতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। স্থানীয়রা জানান,তিনি বিভিন্ন ভাবে ঋণগ্রস্ত ছিলেন। কোমড়ের সাথে থাকা চিরকুটে তিনি ছয়জন ব্যক্তির নামউল্লেখ করে মৃত্যুর জন্য দায়ীও করেন তিনি। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী রাব্বি খান ও বায়েজিদ খান জানান, আম গাছের ডালে কালামের মরদেহ ঝুলতে দেখে ডাকাডাকি করেন এবং পুলিশকে খবর দেন।
পাশের ঘরের পুত্রবধু ( ভাইয়ের ছেলের বধু) কাকলি বেগম জানান, ঋনের দায়ে জর্জরিত হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দীন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। তাঁর পকেটে চার পৃষ্ঠার লিখিত চিরকুট পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৯:৪৮   ৭৩ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


আগৈলঝাড়া থানায় হামলা মামলার প্রধান আসামি ইদ্রিস ফকির ঢাকায় ডিবির হাতে গ্রেফতার
লালমোহন মমিন নেছা বালিকা মাদ্রাসার সুপারের বিরুদ্ধে টিউশন ফি আত্মসাতের অভিযোগ
পটুয়াখালীতে তিন ঘন্টায় ১৩০ কিলোমিটার বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন
অনিয়ম ও দুর্ণীতির আখড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস
তালতলীতে ডুবে যাওয়া ট্রলার থেকে জেলের লাশ উদ্ধার, এখন নিখোঁজ ১ জন



আর্কাইভ