ঢাকা    শুক্রবার, ২২ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় মুগডালের মাঠ দিবস

কাঁঠালিয়ায় মুগডালের মাঠ দিবস


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে ২০২৬


কাঁঠালিয়ায় মুগডালের মাঠ দিবস
ঝালকাঠি: কাঁঠালিয়ায় চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় রবী মৌসুমে বাস্তবায়িত ফসল বারি-৬ জাতের মুগডালের প্রদর্শণীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২০ মে) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজেনে উপজেলার সদর ইউনিয়নের হেতালবুনিয়া মাঠে এ দিবস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.জাকির হোসেন।
মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ফাতেমা ইসলাম।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপসহকারি কৃষি অফিসার আসাদুজ্জামান ও সিফাত হোসেন প্রমূখ। সভায় বন্যা ও বর্ষা মৌসুমে ফসল রক্ষায় বাঁধ ও নিস্কাশন নালা নির্মাণের বিষয়ে আলোচনা হয়। ৬০ জন কৃষক ছাড়াও স্থানীয় লোকজন মাঠ দিবসে উপস্থিত ছিলেন।

এন/ এন

বাংলাদেশ সময়: ২৩:৫৬:১৬   ৭ বার পঠিত  |