ঢাকা    রবিবার, ১২ জুলাই ২০২৬
শিরোনাম
সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিএনপিতে ঠাঁই নেই: খোন্দকার আবু আশফাক খাল পুনঃখননে সাশ্রয় ৭৩ লাখ টাকা, সরকারি কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন লালমোহনে সাংবাদিকের ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগ প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা গ্রেপ্তার নেই, স্থানীয়দের বিক্ষোভ উপকূলে আতঙ্ক ‘চাম্বল’; এক গাছের তাণ্ডবে অন্ধকারে ৩ হাজার গ্রাহক, বন্ধ সড়ক আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় দুই সাংবাদিকের নামে মামলা আগৈলঝাড়ায় থানায় হামলার ঘটনায় থানা পরিদর্শনে তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন চরফ্যাসনে পরিক্ষার কেন্দ্রে নকলে বাধা দেয়ায় হামলা-ভাঙচুর মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন শুরু কাউখালী–নেছারাবাদ সংযোগে আমরাজুড়ি সেতু নির্মাণ স্থান পরিদর্শন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জের সেই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের তদন্ত কমিটি

কালীগঞ্জের সেই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের তদন্ত কমিটি


আহাম্মদ আলী, কালীগঞ্জ( গাজীপুর )
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে ২০২৬


কালীগঞ্জের সেই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের তদন্ত কমিটি
গাজীপুর: কালীগঞ্জে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহবুবা বেগমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন উপজেলা প্রশাসন। উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মাহমুদা বেগমকে প্রধান ও সহকারী শিক্ষা অফিসার গোলাম রাব্বানীকে সদস্য করে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তদন্ত কমিটির সদস্যরা বোয়ালী উচ্চ বিদ্যালয়ে গিয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তথ্য ও প্রমাণ সংগ্রহে প্রধান শিক্ষক ও শিক্ষকদের সাথে কথা বলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহবুবা বেগম প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তিনি তার কাঙ্খিত অর্থ না পেলে নিজ স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকিয়ে রাখতেন । দীর্ঘদিন যাবত অর্থের বিনিময়ে অন্য স্কুলের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিতেন। শিক্ষার্থীদের হাজিরা খাতায় ভর্তিকৃত শিক্ষার্থীর চেয়ে কয়েকগুন বেশি নাম তালিকাভুক্ত করে রাখতেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে অতিরিক্ত বোর্ড বই উত্তোলন করে সেই বই তার পছন্দের অন্য শিক্ষা প্রতিষ্ঠানে অর্থের বিনিময়ে বিক্রি করতেন। বিদ্যালয়ের জমিতে দোকান নির্মাণ করে অর্থ আত্মসাতসহ সীমাহীন অনিয়ম ও দুর্নীতি অভিযোগ রয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে।

তদন্ত কর্মকর্তা উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মাহমুদা বেগম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম নির্দেশে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আনীত অভিযোগে আমরা তদন্তে নেমেছি। আজ (বৃহস্পতিবার) দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি। তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাবে না। আপনাদের (সাংবাদিকদের) তদন্তের প্রতিবেদনের বিষয়ে পরে জানানো হবে।

বিদ্যালয়ের বর্তমান সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৩:৩১   ৪৯ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিএনপিতে ঠাঁই নেই: খোন্দকার আবু আশফাক
খাল পুনঃখননে সাশ্রয় ৭৩ লাখ টাকা, সরকারি কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন
প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা গ্রেপ্তার নেই, স্থানীয়দের বিক্ষোভ
বিয়ের দুই মাস পর মালয়েশিয়ায় কর্মস্থলে দুর্ঘটনায় প্রাণ হারালেন সালথার যুবক
সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা



আর্কাইভ