ঢাকা    রবিবার, ১২ জুলাই ২০২৬
শিরোনাম
সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিএনপিতে ঠাঁই নেই: খোন্দকার আবু আশফাক খাল পুনঃখননে সাশ্রয় ৭৩ লাখ টাকা, সরকারি কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন লালমোহনে সাংবাদিকের ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগ প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা গ্রেপ্তার নেই, স্থানীয়দের বিক্ষোভ উপকূলে আতঙ্ক ‘চাম্বল’; এক গাছের তাণ্ডবে অন্ধকারে ৩ হাজার গ্রাহক, বন্ধ সড়ক আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় দুই সাংবাদিকের নামে মামলা আগৈলঝাড়ায় থানায় হামলার ঘটনায় থানা পরিদর্শনে তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন চরফ্যাসনে পরিক্ষার কেন্দ্রে নকলে বাধা দেয়ায় হামলা-ভাঙচুর মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন শুরু কাউখালী–নেছারাবাদ সংযোগে আমরাজুড়ি সেতু নির্মাণ স্থান পরিদর্শন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ

পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে ২০২৬


 পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ
ঠাকুরগাঁও: পীরগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর (সাওতাল) মাঝে পশু খাদ্য ও উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে ১০৬ সুফল ভোগীর মাঝে এসব পশু খাদ্য ও উপকরণ বিতরণ করা হয়।
ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ খামারিদের হাতে এসব খাদ্য ও উপকরণ সহায়তা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামানিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল ও সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সেনগাও ইপি চেয়ারম্যান সাইদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমূখ।

পরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ডায়গনস্টিক ল্যাব উদ্বোধন করা হয়।
উল্লেখ্য ৭৯ জন ছাগল পালনকারী সুফলভোগীর মাঝে ২৫ কেজি করে দানাদার খাদ্য এবং ২৭ জন বকনা/গাভী পালনকারী সুফলভোগীর মাঝে ৭৯ কেজি ৬০০ গ্রাম করে দানাদার খাদ্য প্রদান করা হয়েছে।
এছাড়াও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় ১১ টি ডেইরি পিজি সমিতির ৪৪০ জন সুফলভোগীর মাঝে ৪ টি করে দুধের ক্যান, এক সেট দুধ পরিমাপক লিটার সেট, গামবুট’সহ ছয় ধরনের উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫১:০৯   ৬১ বার পঠিত  |      







রংপুর থেকে আরও...


মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন শুরু
তিস্তার পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার নিচে, নেমে গেছে নিম্নাঞ্চলের পানিও
উলিপুরে রেলপথের সংস্কার কাজে চাঁদা না পেয়ে শ্রমিককে মারধর
উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর
ফুলবাড়ীতে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা আহত



আর্কাইভ