ঢাকা    রবিবার, ১২ জুলাই ২০২৬
শিরোনাম
সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিএনপিতে ঠাঁই নেই: খোন্দকার আবু আশফাক খাল পুনঃখননে সাশ্রয় ৭৩ লাখ টাকা, সরকারি কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন লালমোহনে সাংবাদিকের ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগ প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা গ্রেপ্তার নেই, স্থানীয়দের বিক্ষোভ উপকূলে আতঙ্ক ‘চাম্বল’; এক গাছের তাণ্ডবে অন্ধকারে ৩ হাজার গ্রাহক, বন্ধ সড়ক আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় দুই সাংবাদিকের নামে মামলা আগৈলঝাড়ায় থানায় হামলার ঘটনায় থানা পরিদর্শনে তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন চরফ্যাসনে পরিক্ষার কেন্দ্রে নকলে বাধা দেয়ায় হামলা-ভাঙচুর মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন শুরু কাউখালী–নেছারাবাদ সংযোগে আমরাজুড়ি সেতু নির্মাণ স্থান পরিদর্শন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ৩০ বছরের চলাচলের পথ বন্ধের মুখে, ভোগান্তিতে এলাকাবাসী

ভেড়ামারায় ৩০ বছরের চলাচলের পথ বন্ধের মুখে, ভোগান্তিতে এলাকাবাসী


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে ২০২৬


ভেড়ামারায় ৩০ বছরের চলাচলের পথ বন্ধের মুখে, ভোগান্তিতে এলাকাবাসী
কুষ্টিয়া: ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাচারি পাড়া (খা পাড়া রোড) এলাকায় ৩০ বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত একটি সাধারণ মানুষের চলাচলের পাকা রাস্তা জোরপূর্বক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। পৌরসভার অর্থায়নে নির্মিত এই পাকা রাস্তাটি অবরুদ্ধ করার চেষ্টার ফলে এলাকার শতাধিক সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাচারি পাড়ার এই রাস্তাটি দিয়ে দীর্ঘ ৩০ বছর ধরে মানুষ নির্বিঘ্নে যাতায়াত করছেন। এক সময় মাটির পথ হিসেবে ব্যবহৃত এই রাস্তাটি জনসাধারণের সুবিধার্থে পর্যায়ক্রমে হেরিং বোন বন্ড (এইচবিবি), সেমি-পাকা এবং সর্বশেষ পুরো আরসিসি পাকা করা হয়।

ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা মাসুদ পারভেজ বলেন, “এই রাস্তা দিয়ে আমরা দীর্ঘ ৩০ বছর ধরে যাতায়াত করছি। এক সময় এটি মাটির রাস্তা ছিল। পরবর্তীতে আমাদের ও সাধারণ মানুষের হাঁটাচলার সুবিধার্থে পৌরসভা এটি পাকা করে দেয়। এখন হঠাৎ করে এই রাস্তা বন্ধের চেষ্টা করা হচ্ছে। আমরা এলাকার সাধারণ মানুষ এই পথ দিয়ে আগের মতো নির্বিঘ্নে হেঁটে যেতে চাই।”

এদিকে রাস্তাটি নিজের ব্যক্তিগত দাবি করে ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমা খাতুন জানান, “রাস্তা আমার জমিতে পড়েছে। আমি রাস্তার সব কাজ করেছি। আমি এই রাস্তা দিয়ে বাউন্ডারি ওয়াল ভেঙে কাউকে যেতে দিবো না।” তার এই অনড় অবস্থানের কারণে রাস্তাটি এখন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

তবে রাস্তাটি সরকারি এবং জনসাধারণের চলাচলের জন্যই নির্মিত হয়েছে বলে নিশ্চিত করেছে পৌর কর্তৃপক্ষ। ভেড়ামারা পৌরসভার সচিব সারোয়ার হোসেন জানান, “২০১২ সালে কাচারি পাড়ার খা পাড়া রোডটি আরসিসি হিসেবে ঠিকাদারের মাধ্যমে ঢালাই করা হয়। এটি সম্পূর্ণ পৌরসভার টেন্ডারের মাধ্যমে সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে পাথর দিয়ে ঢালাই করা হয়েছিল। এটি সরকারি পাবলিক রাস্তা।”

স্থানীয় সচেতন মহল মনে করছেন, যেহেতু রাস্তাটি দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষ ব্যবহার করছে এবং সরকারের পক্ষ থেকে এখানে বিপুল অর্থ খরচ করে আরসিসি ঢালাই দেওয়া হয়েছে, তাই ব্যক্তিস্বার্থে এই রাস্তা বন্ধ করার কোনো আইনি সুযোগ নেই। দ্রুত এই সমস্যার সমাধান না হলে এলাকার মানুষের অবর্ণনীয় কষ্ট পোহাতে হবে। জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে তারা কুষ্টিয়া জেলা প্রশাসন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং ভেড়ামারা পৌরসভার প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৭:৪৫   ১১৬ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় অবৈধ ভাবে বালু পরিবহনের দায়ে ট্রাক-পে-লোডার জব্দ, জরিমানা
ভেড়ামারায় ‘জাতীয় ফল মেলা শুরু , বারো মাস ফল চাষ ও সংরক্ষণের আহ্বান
ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ভেড়ামারায় স্কুলের প্রবেশপথে ময়লার স্তূপ, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম
ভেড়ামারায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে সুফলভোগীদের মাঝে ঋণ ও চারা বিতরণ



আর্কাইভ