ঢাকা    শনিবার, ২৩ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২২ মে ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় এসিল্যান্ডের অভিযানে অবৈধ মাটি কাটার গাড়ি জব্দ

ভেড়ামারায় এসিল্যান্ডের অভিযানে অবৈধ মাটি কাটার গাড়ি জব্দ


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে ২০২৬


ভেড়ামারায় এসিল্যান্ডের অভিযানে অবৈধ মাটি কাটার গাড়ি জব্দ

কুষ্টিয়া: ভেড়ামারায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাগগাড়ি পুল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অবৈধভাবে মাটি কাটার একটি গাড়ি জব্দ করেছে প্রশাসন।

অভিযানের নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার। আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় মাঠে ছিল ভেড়ামারা থানা পুলিশের একটি চৌকস দল।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোকারিমপুর ইউনিয়নের বাগগাড়ি পুল এলাকায় সরকারি নির্দেশ অমান্য করে এবং পরিবেশের ক্ষতি করে একদল অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে আসছিল। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে আকস্মিক অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত মূল অপরাধীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে মাটি বহনের কাজে ব্যবহৃত অবৈধ গাড়িগুলো জব্দ করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার জানান, পরিবেশ ধ্বংস করে যারা অবৈধভাবে মাটি বা বালু কাটার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ঘটনার সাথে জড়িত পলাতক আসামিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এই কঠোর নজরদারি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০১:১৪   ১১ বার পঠিত  |