ঢাকা    রবিবার, ১২ জুলাই ২০২৬
শিরোনাম
সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিএনপিতে ঠাঁই নেই: খোন্দকার আবু আশফাক খাল পুনঃখননে সাশ্রয় ৭৩ লাখ টাকা, সরকারি কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন লালমোহনে সাংবাদিকের ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগ প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা গ্রেপ্তার নেই, স্থানীয়দের বিক্ষোভ উপকূলে আতঙ্ক ‘চাম্বল’; এক গাছের তাণ্ডবে অন্ধকারে ৩ হাজার গ্রাহক, বন্ধ সড়ক আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় দুই সাংবাদিকের নামে মামলা আগৈলঝাড়ায় থানায় হামলার ঘটনায় থানা পরিদর্শনে তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন চরফ্যাসনে পরিক্ষার কেন্দ্রে নকলে বাধা দেয়ায় হামলা-ভাঙচুর মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন শুরু কাউখালী–নেছারাবাদ সংযোগে আমরাজুড়ি সেতু নির্মাণ স্থান পরিদর্শন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা, চিংড়ি ধ্বংস

ভেড়ামারায় জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা, চিংড়ি ধ্বংস


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে ২০২৬


ভেড়ামারায় জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা, চিংড়ি ধ্বংস

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার মধ্যবাজার এলাকায় জেলি মিশ্রিত চিংড়ি বিক্রয়ের অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে জব্দকৃত বিষাক্ত জেলি মিশ্রিত চিংড়ি মাছ মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।

আজ ২২ মে (শুক্রবার) সকালে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

আদালত সূত্রে জানা যায়, অসাধু ব্যবসায়ীরা চিংড়ি মাছের ওজন বাড়ানোর জন্য কৃত্রিম রাসায়নিক ‘সিলিকা জেল’ পুশ করে বাজারে বিক্রি করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মধ্যবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির হাতেনাতে প্রমাণ মেলায় মোঃ ইয়াসিন আলী (৫২) নামের এক মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত ইয়াসিন আলী উপজেলার সাতবাড়ীয়া গ্রামের মৃত নজর আলীর ছেলে।

অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার জানান, জেলি মিশ্রিত চিংড়ি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এটি মানুষের লিভার ও কিডনির স্থায়ী ক্ষতি করে। জনস্বার্থে ভেজালের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অভিযান ও বাজার মনিটরিং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জব্দকৃত ক্ষতিকর চিংড়িগুলো পরবর্তীতে প্রশাসনের উপস্থিতিতে নিরাপদ স্থানে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়। স্থানীয় সাধারণ ক্রেতারা প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৮:২১   ৮১ বার পঠিত  |   







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় অবৈধ ভাবে বালু পরিবহনের দায়ে ট্রাক-পে-লোডার জব্দ, জরিমানা
ভেড়ামারায় ‘জাতীয় ফল মেলা শুরু , বারো মাস ফল চাষ ও সংরক্ষণের আহ্বান
ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ভেড়ামারায় স্কুলের প্রবেশপথে ময়লার স্তূপ, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম
ভেড়ামারায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে সুফলভোগীদের মাঝে ঋণ ও চারা বিতরণ



আর্কাইভ