ঢাকা    রবিবার, ১২ জুলাই ২০২৬
শিরোনাম
সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিএনপিতে ঠাঁই নেই: খোন্দকার আবু আশফাক খাল পুনঃখননে সাশ্রয় ৭৩ লাখ টাকা, সরকারি কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন লালমোহনে সাংবাদিকের ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগ প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা গ্রেপ্তার নেই, স্থানীয়দের বিক্ষোভ উপকূলে আতঙ্ক ‘চাম্বল’; এক গাছের তাণ্ডবে অন্ধকারে ৩ হাজার গ্রাহক, বন্ধ সড়ক আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় দুই সাংবাদিকের নামে মামলা আগৈলঝাড়ায় থানায় হামলার ঘটনায় থানা পরিদর্শনে তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন চরফ্যাসনে পরিক্ষার কেন্দ্রে নকলে বাধা দেয়ায় হামলা-ভাঙচুর মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন শুরু কাউখালী–নেছারাবাদ সংযোগে আমরাজুড়ি সেতু নির্মাণ স্থান পরিদর্শন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » রাবিতে নতুন দুই সহ-উপাচার্য নিয়োগ

রাবিতে নতুন দুই সহ-উপাচার্য নিয়োগ


গোলাম কিবরিয়া (রাজশাহী)
প্রকাশ: শুক্রবার, ২২ মে ২০২৬


রাবিতে নতুন দুই সহ-উপাচার্য নিয়োগ

রাজশাহী: বিশ্ববিদ্যালয়ের নতুন সহ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ্যা ও কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক মো. আবদুল আলিম (প্রশাসন) এবং ফার্মেসি বিভাগের অধ্যাপক মামুনুর রশীদ (একাডেমিক)।

গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাঁদের এ নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে অপর দুটি পৃথক প্রজ্ঞাপনে আগের সহ-উপাচার্যদের অব্যাহতি দিয়ে নিজ নিজ বিভাগে যোগদানের অনুমতি প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩–এর ধারা ১৩(১) অনুযায়ী অধ্যাপক মো. আবদুল আলিমকে সহ-উপাচার্য (প্রশাসন) এবং অধ্যাপক মামুনুর রশীদকে সহ-উপাচার্য (একাডেমিক) পদে নিয়োগ দেওয়া হলো।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নবনিযুক্ত সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আবদুল আলিম বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বর্তমান সভাপতি এবং সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মামুনুর রশীদ বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাবের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্বে আছেন। প্রজ্ঞাপন জারির পর তাঁরা গতকাল রাতেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন এবং দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

এদিকে পৃথক প্রজ্ঞাপনে আগের সহ-উপাচার্যদের অব্যাহতি দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩–এর ধারা ১৩(১) অনুযায়ী সহ-উপাচার্য (প্রশাসন) হিসেবে মোহাম্মদ মইন উদ্দিন এবং সহ-উপাচার্য (শিক্ষা) ফরিদ উদ্দিন খানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের নিজ নিজ বিভাগে যোগদানের অনুমতিও প্রদান করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৫:৩৩   ৫৪ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে’:সারজিস আলম
নবীগঞ্জে চলাচলের রাস্তায় ঘর নির্মাণ, অবরুদ্ধ এক পরিবার
চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষিত, অভিযুক্ত গ্রেপ্তার
চাটমোহরে ভ্যানচালককে গলা কেটে হত্যা
সুজানগরে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন



আর্কাইভ