ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন, আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে • হাত-পা বাঁধা অবস্থায় মিলল তরুণীর লাশ, স্বামীসহ আটক ৩ • যুক্তরাজ্যের সৈকতে শত শত নীল সামুদ্রিক প্রাণী, জেলিফিশ ভেবে ভুল করছেন অনেকে • প্রতিবেশীর সন্দেহে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট • জামায়াতের ভূমিকা নিয়ে শামা ওবায়েদের হুঁশিয়ারি, ফ্যাসিবাদ ফিরলে নিতে হবে দায় • রাতে নিঃশব্দে শেষ হয়ে যাবো’ স্ট্যাটাস,সকালে মিলল ঝুলন্ত মরদেহ • মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনল সরকার • মানসিক সুস্থতাকে স্বাস্থ্যনীতিতে সমান গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী • রেমিট্যান্স বন্ধের হুমকি জনগণের স্বার্থবিরোধী: রিজভী • ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে এক কিশোর নিহত, আহত ২

দোহারে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে এক কিশোর নিহত, আহত ২


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: শুক্রবার, ২২ মে ২০২৬


 দোহারে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে এক কিশোর নিহত, আহত ২

ঢাকা: দোহার উপজেলায় মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত ও আরও দুইজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার রায়পাড়ার পালামগঞ্জের ফুলতলা আঞ্চলিক প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে দোহার থানার ওসি (তদন্ত) নুরনবী ইসলাম জানিয়েছেন।

নিহত মোঃ যুবায়ের (১৫) পাশ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার নয়ানগর এলাকার শেখ জুয়েলের ছেলে।

আহতরা হলেন, মোটরসাইকেল আরোহী দোহারের ইমামনগর এলাকার মঞ্জু ইসলামের ছেলে মোঃ সোহান (১৬) ও দিনাজপুর জেলার হাকিমপুর থানার বাউনা গ্রামের বয়জুদ্দিনের ছেলে অটোরিকশা চালক আফজাল (৫৬) আহত হয়েছেন।

আহতের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অবস্থা আশঙ্খাজনক বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তদন্তের বরাত দিয়ে দোহার থানার এসআই তন্ময় কুমার চক্রবর্তী জানান, যুবায়ের ও সোহান মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে দোহারের জয়পাড়া থেকে নবাবগঞ্জের মাঝিরকান্দার দিকে যাওয়ার সময় ওই সড়কে আফজালের ব্যাটারি চালিত রিকশার সঙ্গে সংঘর্ষ হলে ছিটকে পড়ে তারা তিনজন গুরুতর আহত।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করে ও আহত অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই তন্ময় আরও জানান, সংবাদ পয়ে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৬:২৬   ১৭৮ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন, আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে
● জামায়াতের ভূমিকা নিয়ে শামা ওবায়েদের হুঁশিয়ারি, ফ্যাসিবাদ ফিরলে নিতে হবে দায়
● ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর
● ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের
● সিংগাইরে ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু, স্ত্রী পলাতক



আর্কাইভ