ঢাকা    শনিবার, ২৩ মে ২০২৬
শিরোনাম
কাউখালীতে মহিলা পরিষদের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত হত্যাকারী যে দলেরই হোক, আইনের আওতায় আনতে হবে: নজরুল ইসলাম আজাদ এমপি আড়াইহাজারে মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু দোহারে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে এক কিশোর নিহত, আহত ২ হাতিয়ায় প্রতারণা করে হলেন আটক, বাচতে ৯৯৯ ফোন দিয়ে চেয়েছেন পুলিশের সহযোগিতা আলফাডাঙ্গায় অসহায় দুঃখীরামের পাশে দাঁড়িয়েছেন রেজওয়ান আহমেদ ভূঞাপুর-ঢাকা রুটে বিআরটিসি এসি বাস উদ্বোধন সুনীল অর্থনীতিকে বাস্তব উন্নয়নে রূপ দিতে সমুদ্র নিরাপত্তা রক্ষায় নৌবাহিনী কাজ করে যাচ্ছে: নৌবাহিনী প্রধান ভেড়ামারায় জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা, চিংড়ি ধ্বংস রাবিতে নতুন দুই সহ-উপাচার্য নিয়োগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » হত্যাকারী যে দলেরই হোক, আইনের আওতায় আনতে হবে: নজরুল ইসলাম আজাদ এমপি

হত্যাকারী যে দলেরই হোক, আইনের আওতায় আনতে হবে: নজরুল ইসলাম আজাদ এমপি


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে ২০২৬


হত্যাকারী যে দলেরই হোক, আইনের আওতায় আনতে হবে: নজরুল ইসলাম আজাদ এমপি
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণি হত্যাকা-ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। তিনি বলেন, “হত্যাকারী যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া যাবে না। তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”
বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ১১টায় আড়াইহাজার উপজেলার বিনাইয়েরচর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নিহত বিএনপি নেতা ওসমান গণির জানাজায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। এর আগে, বুধবার (২০ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে ওসমান গণিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের সৃষ্টি হয়েছে।
সাংসদ নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হত্যাকারীদের শনাক্ত করতে হবে। সন্দেহভাজনদের মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে ঘটনার সময় তাদের অবস্থান নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।
সাংসদ আরও বলেন, “প্রশাসনের কাছে এখন অনেক ধরনের প্রযুক্তি রয়েছে। যারা এই নৃশংস হত্যাকা-ে জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া যাবে না। দ্রুত তদন্ত শেষ করে হত্যাকারীদের বিচারের মুখোমুখি করতে হবে।”
ওসমান গণির জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেন। এসময় আড়াইহাজার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সহযোগির বর্ণনা
বুধবার মধ্যরাতে পাঁচগাঁও কবরস্থান এলাকায় বিএনপি নেতা ওসমান গণির সাথে ঘটনাস্থলে যান নারায়ণগঞ্জ জেলা জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক ইমরান হাসান সিফাত। তিনি ঘটনা বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘হত্যাকারী সকলেই গামছা দিয়ে মুখোশ পরিহিত ছিলো। ২০/২৫ জনের মুখোশধারী দলটি প্রথমে এসেই আমাকেসহ সকলকে ঘেরাও দিয়ে ফেলে এবং সবাইকে মাথা নিচু ও হাত উঁচু করে থাকতে বলে। প্রথমে মুখোশধারীরা ধারালো ছুড়ি দেখিয়ে তাক আমাকে বলে ‘তোর মেশিন বের কর, নাইলে তোকে মেরে ফেলবো, আমি বলি আমার কাছে কোন মেশিন নেই। মানিব্যাগ আর মোবাইল আছে, আমাকে যেভাবে পারেন চেক করে দেখেন। তারপর আমাকে আর কিছু বলে নাই। মুখোশধারীদের মধ্যে একজন বিএনপি নেতা ওসমানকে দেখিয়ে বলতেছে হেইই, যখন আঙ্গুল দিয়ে (ওসমান) দেখাই দিছে তখন ভাইকে (ওসমান) মুখোশধারীরা দুস্কীতিদের একজন তালা খোলার কার্টার দিয়ে প্রথমে পিছন দিয়ে মাথায় বাড়ি মারলে ভাই মাটিতে লুটিয়ে পড়ে যায়। পরে আমার চোখে সামনে ইচ্ছামত দুস্কীতিরা কোপায়ছে। ওনার বডিটা লড়তাছে মুখ হা করে রইছে আর তারা বলতেছে মাদার চোত এখনও মরসনাই এই কথা বলে কোরবানি ছুড়ির মত বড় একটি ধারালো ছুড়ি দিয়ে মুখের এখান দিয়ে কয়েকটি কুপ দেয়। এতে তার মুখের দিক দিয়ে ফাঁক হয়ে গেছে। পরে দুস্কীতিরা চলে যায় আর আমরা ওসমান ভাইকে নিয়ে হাসপাতালে যাই।’
ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড সভাপতি ইসমাইল মিয়া জানান, মাটি তোলাকে কেন্দ্র করে দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রমজান মিয়া ওসমান গণির প্রতি ক্ষুব্ধ ছিলো। ব্রাহ্মন্দী ইউনিয়নের লোক হয়ে দুপ্তারা ইউনিয়নের এসে মাটি তুলছে এ জন্য রমজান মিয়া ওসমান গণির কাছ থেকে লাখ টাকা চাঁদা দাবী করে। টাকা দিকে অস্বীকার করায় এনিয়ে গত মঙ্গলবার ওসমান গণির সাথে রমজান আলীর বাগবিত-া ঘটেছে।
নিহত ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণি বড় বিনাইর চর গ্রামের মৃত আব্দুল আব্দুর রশিদের ছেলে। ওসমান গণি একই সাথে উপজেলা বিএনপির দফতর সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

চারটি বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ
আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত এই হত্যাকা-ের মামলা হয়নি। তবে এঘটনায় আটক দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রমজান মিয়া, পাঁচগাও এলাকার রমজান আলী, সুমন মিয়া ও সোলেমান হোসেন নামে চারজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন হলেও চারটি বিষয়কে সামনে রেখে পুলিশ তদন্তে নেমেছে। বিএনপি নেতা ওসমান গণির সাথে পুর্ব শত্রুতা, রাজনৈতিক বিরোধ কিংবা পদপদবী, এলাকায় আধিপত্য, ব্যবসা বানিজ্য সংক্রান্ত কোন ঝামেলা ছাড়াও ডিজিটাল বিভিন্ন মাধ্যম ব্যবহার করে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। ওসি মো. আলউদ্দিন আরও বলেন আটককৃতদের কাছ থেকে যে সকল তথ্য পাওয়া যাচ্ছে তাও যাচাই বাছাই করা হচ্ছে । তবে এ ঘটনা যারাই জড়িত হোকনা কেন যত বড় মাপেরই হোক তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে। পুলিশ অলরেডি বিভিন্ন স্থানে তাদের বিভিন্ন মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছে। তদন্তের স্বার্থে থানার ওসি এর বেশি আর কোন কিছু বলতে রাজি হননি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪২:২৮   ৯ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


হত্যাকারী যে দলেরই হোক, আইনের আওতায় আনতে হবে: নজরুল ইসলাম আজাদ এমপি
আড়াইহাজারে মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু
দোহারে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে এক কিশোর নিহত, আহত ২
আলফাডাঙ্গায় অসহায় দুঃখীরামের পাশে দাঁড়িয়েছেন রেজওয়ান আহমেদ
ভূঞাপুর-ঢাকা রুটে বিআরটিসি এসি বাস উদ্বোধন



আর্কাইভ