ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
পটুয়াখালীর বাউফল দোকানে গেলে নেই, বাড়তি টাকা দিলেই মেলে সার খালের পাশে সড়ক ধস, সংস্কার হয়নি তিন সপ্তাহেও প্রধানমন্ত্রীর স্ত্রী ও এপিএস পরিচয়ে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১ রাখিবন্ধনে খোলামেলা পোশাক, কৃতি শ্যাননকে বয়কটের ডাক মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সরকারের ব্যর্থতায় প্রতিদিন গড়ে ১০ জন মানুষ খুনের শিকার: ইসলামী আন্দোলন হবিগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতা বানিয়াচংয়ে পূবালী ব্যাংক গুনিনগঞ্জ শাখার ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন লালমোহনে ৬ জুয়াড়ি আটক লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ঢাকা মহানগরী দক্ষিন স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক পদে আলোচনায় তামিম সিকদার

ঢাকা মহানগরী দক্ষিন স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক পদে আলোচনায় তামিম সিকদার


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ মে ২০২৬


 ঢাকা মহানগরী দক্ষিন স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক পদে আলোচনায় তামিম সিকদার

ঢাকা: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরী দক্ষিনে সাধারন সম্পাদক পদে আলোচনায় সাবেক যুগ্ম সাধারন সম্পাদক তামিম সিকদার। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং একাধিক মামলা হামলার শিকার হয়ে রাজনৈতিক ত্যাগের কারণে তাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মতামত, অভ্যন্তরীণ মূল্যায়ন এবং বিভিন্ন পর্যবেক্ষণে ভোলার চরফ্যাসনের সন্তান শিবলী রহমান তামিম সিকদারে নাম উঠে এসছে। বিশেষ করে বিগত সময়ের আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় উপস্থিতি এবং সাংগঠনিক ভূমিকা তাকে কেন্দ্রীয় নেতৃত্বের সম্ভাব্য গুরুত্বপূর্ণ মুখ হিসেবে সামনে এনেছে তিনি।
জানাযায়, চরফ্যাসন উপজেলা ছাত্রদলের রাজনীতিতে থেকে মামলা হামলার শিকার হয়ে তিনি ঢাকায় পাড়ি জামান ।২০০৯ সনে ঢাকায় রাজনীতিতে তিনি সক্রিয় হয়ে উঠনে। ঢাকায় ফ্যাসিবাদী আন্দোলন সংগ্রাম করে তিনি কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি কেড়ে নেন। পরে তিনি মতিঝিল থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৫ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব হিসেবে দ্বায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ ক্ষমতার আমলে তিনি ফ্যাসীবাদী আন্দোলন সংগ্রাম করে একাধিক হামলা মামলা শিকার হন। পরে তিনি ২০১৩ সনে শাহাজানপুর থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক পদে দ্বায়িত্ব পালন করেন। বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দির্ঘসময় আন্দোলন সংগ্রাম চলাকালীন সময়ে তিনি আওয়ামী লীগ সরকারের রোশানলে তিনি গ্রেপ্তার হন। ওই সময় গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়।

ভাংচুর-অগ্নিসংযোগ ও বিস্ফোরক আনেই দুই মামলায় তিনি কারাবরন করেন। ২০১৮ সনে একটি ফোন আলাপ ফাঁস হওয়াকে কেন্দ্র করে তাকে ক্রসফায়ারের নির্দেশ দেয়া হয়। ওই নির্দেশ মাথায় নিয়ে তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্টাবার্ষিকীতে জিয়াউর রহমানে মাজার জিয়ারতে গেলে শেরে বাংলাথানা পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হয়ে কারাবরন করেন। এর পর তাকে ওই গ্রেপ্তারের পর রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। ওই মামলায় তিনি রিমান্ডসহ দ্বির্ঘদিন কারাবরন করেন। সর্বশেষে ২০১৭ তিনি তার অসুস্থ মাকে দেখতে তার জম্মস্থান চরফ্যাসনে এলে ছাত্রলীগ- যুবলীগ কর্মীরা তার ওপরে হামলা চালিয়ে মারধর করেন। ওই সময় হামলায় তিনি এবং তার প্রায় ১০ নেতাকর্মীরা আহত হন। এর পর থেকে তিনি কেন্দ্রীয় নেতাকর্মীদের পছন্দের তালিকায় রয়েছেন শিবলী রহমান তামিম সিকদার।

দলীয় সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মতামত, অভ্যন্তরীণ মূল্যায়ন এবং বিভিন্ন পর্যবেক্ষণে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরী দক্ষিনে সাধারন সম্পাদক পদে আলোচনায় এগিয়ে রয়েছেন সাবেক যুগ্ম সাধারন সম্পাদক তামিম সিকদার।
তামিম সিকদার জানান, দীর্ঘ আন্দোলন ও রাজনৈতিক পরিবর্তনের পর দলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ত্যাগী, দক্ষ ও পরীক্ষিত নেতাদের মূল্যায়নের দিকে গুরুত্ব দিচ্ছে বিএনপির শীর্ষ নেতৃত্ব।

এ প্রেক্ষাপটে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনেও অভিজ্ঞ ও মাঠপর্যায়ের জনপ্রিয় নেতাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। “দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ত্যাগী এবং পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে স্বেচ্ছাসেবক দলকে আরও কার্যকর ও শক্তিশালী সংগঠনে পরিণত করতে চান। সেই লক্ষ্য থেকেই আমি ঢাকা মহানগরী দক্ষিনে স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক পদে প্রত্যাশী হওয়ার আশা ব্যক্ত করে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি দাবি করেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে একাধিকবার গ্রেপ্তার ও কারাবরণ করতে হয়েছে তাকে। তিনি বলেন, “রাজপথের প্রতিটি আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে নানা ধরনের নির্যাতন ও রাজনৈতিক হয়রানির শিকার হয়েছি।”

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:৪৮:০৭   ৪৪৮ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


প্রধানমন্ত্রীর স্ত্রী ও এপিএস পরিচয়ে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১
সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জে আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামিকে মারধর
কালীগঞ্জে মুক্তিযোদ্ধা বন্ধন ক্লাবে চুরি
কালীগঞ্জে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ চেষ্টা মামলায় ঢাকা থেকে বৃদ্ধ গ্রেপ্তার



আর্কাইভ