ঢাকা    রবিবার, ২৪ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৩ মে ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও বিদ্যালয় নির্বাচিত

আগৈলঝাড়ার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও বিদ্যালয় নির্বাচিত


আজাদ রহমান,স্টাফ রিপোর্টার (আগৈলঝাড়া)
প্রকাশ: শনিবার, ২৩ মে ২০২৬


 আগৈলঝাড়ার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও বিদ্যালয় নির্বাচিত

বরিশাল: প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বরিশাল জেলায় শ্রেষ্ঠ ১২ ক্যাটাগরীর মধ্যে ৩টি বিষয়ে আগৈলঝাড়ায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর ও শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় মনোনীত হয়েছে।
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ যাচাই-বাছাই কমিটির সভাপতি বরিশাল জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনের সভাপতিত্বে বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ ঘোষনা করা হয়। আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব ও জেলা প্রাখমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামালসহ অন্যান্য কর্মকর্তারা। বরিশাল জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হয়েছেন রাজিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদ হোসেন খান ও শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর (ইউপিইটিসি) মনোনীত হয়েছেন বিপুল চন্দ্র মজুমদার ও শ্রেষ্ঠ সরকারী প্রাথমিক বিদ্যালয় মনোনীত হয়েছে উপজেলা সদরের আগৈলঝাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়।
রাজিহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদ হোসেন খান বলেন ২০০৫ সালে পতিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগপ্রাপ্ত হয়ে বর্তমানে রাজিহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছি। আমি আইসিটি ফোর ই ডিসট্রিক্ট এ্যাম্বাসের, বিষয়ভিত্তিক ইংরেজি (টিএমটিই) প্রশিক্ষক ও বিষয়ভিত্তিক বাংলা প্রশিক্ষক। আমি একজন মাইক্রোসফট ইনোভেটর। খেলাধুলা ও আবৃত্তিতে আমার পারদর্শিতা রয়েছে।
আগৈলঝাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি ধারাবাহিক ভাবে পরপর তিন বার বরিশাল জেলায় শ্রেষ্ঠ সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে। এর পূর্বেও তিনবার জেলায় শ্রেষ্ট ও বিভাগে ১ বার শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হওয়ায় গৌরব অর্জন করেছিল।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৫:৪৫   ৫৩ বার পঠিত  |