ঢাকা    সোমবার, ২৫ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২৪ মে ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় ৫ জনকে ভ্রাম্যমাণ্য আদালতের কারাদণ্ড, রেনু পোনা জব্দ

আগৈলঝাড়ায় ৫ জনকে ভ্রাম্যমাণ্য আদালতের কারাদণ্ড, রেনু পোনা জব্দ


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: রবিবার, ২৪ মে ২০২৬


 আগৈলঝাড়ায় ৫ জনকে ভ্রাম্যমাণ্য আদালতের কারাদণ্ড, রেনু পোনা জব্দ
বরিশাল: আগৈলঝাড়ায় ৩৬ ব্যারেল অবৈধ রেনু পোনা বহন করায় ৫ ব্যবসায়ীকে দুই মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। ভোলা থেকে ৩৬ র‌্যারেল অবৈধ রেনু পোনা নিয়ে বাগেরহাট যাওয়ার পথে আগৈলঝাড়া উপজেলার রত্মপুর ইউনিয়নের দত্তেরাবাদ সড়কে বসে  রোববার সকাল ৮টায় আটক করেন রসুলপুল কোষ্টগার্ডের পিওমেট আমজাদ হোসেন নেতৃত্বে একটি দল।

আটককৃতরা হলেন ভোলা সদর উপজেলার রামদাসপুর গ্রামের সুলতাল বেপারীর ছেলে আল আমিন বেপারী, চরমোনাস গ্রামের জামাল উদ্দিন জমাদারের ছেলে তুহিন জমাদার, ধনিয়া গ্রামের মোফাজ্জেল হকের ছেলে আমির হোসেন, রামদাসপুর গ্রামের সাহাবুদ্দিন বেপারীর ছেলে কালু বেপারী ও দৌলতখান গ্রামের মৃত.ছিন্টু মিয়ার ছেলে বিল্লাল হোসেন। আটককৃত ৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক’র আদালত উপস্থিত করা হলে আদালতের বিচারক প্রত্যেককে দুইমাস করে বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক ও এসআই সমীর বিশ্বাসসহ প্রমুখ। পরে ৩৬ র‌্যারেল পোনা মাছ ছয়গ্রাম ও আগৈলঝাড়া সদর খালে অবমুক্ত করেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে কারাদন্ডপ্রাপ্ত ৫ জনকে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৫:১৯   ১০ বার পঠিত  |         

----