ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু • চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক • খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা • অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ • যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া • জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের • শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমিতে জোর সরকারের: অর্থমন্ত্রী • গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি নাহিদের • ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের • কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সড়ক না থাকায় নেটে ঝুলিয়ে হাসপাতালে নিলো অসুস্থ রুগী

সড়ক না থাকায় নেটে ঝুলিয়ে হাসপাতালে নিলো অসুস্থ রুগী


আজাদ রহমান,স্টাফ রিপোর্টার (আগৈলঝাড়া)
প্রকাশ: রবিবার, ২৪ মে ২০২৬


বাঁশে ঝুলে হাসপাতালে নিলো অসুস্থ রুগী
বরিশাল: আগৈলঝাড়া উপজেলার অবহেলিত একটি গ্রাম পশ্চিম জলিরপাড়। এই গ্রামের বিভিন্ন শ্রেনী-পেশার ৩-৪ হাজার লোকের বসবাস। যাতায়াতের জন্য নেই কোন রাস্তা। ওই গ্রামের মোনাই অধিকারী (৬০) দীর্ঘদিন অসুস্থ্য থাকার পর বুধবার রাতে হঠাৎ গুরুতর অসুস্থ্য হয়ে পরলে রাস্তা না থাকায় দ্রুতগতিতে তাকে চিকিৎসা সেবা দিতে পারেনি তার পরিবার। পরদিন বৃহস্পতিবার সকাল ১১টায় বাড়ির লোকজন বাঁশের সাথে নেট বেঁরে তার ভিতরে অসুস্থ মোনাই অধিকারীকে বসিয়ে কাধে করে দেড় কিলোমিটার পায়ে হেটে কোদালধোয়-বড়মগড়া সড়কে দয়াল ওঝার দোকানে কাছে নিয়ে আসেন। ওখান থেকে ভ্যান যোগে তাকে নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দেন। মোনাই অধিকারীর স্বজনরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে গেলেও চিকিৎসায় দেরী হওয়ায় তাকে বাচানো সম্ভব হয়নি। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। মোনাই অধিকারী রাতে অসুস্থ্য হয়ে পরলে যদি তাকে ওই রাতেই পরিবহনে যাতায়াত সুবিধা থাকলে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে বাচানো সমম্ভব ছিলো বলেন জানান মোনাই’র স্ত্রী রিনা অধিকারী(৪৫)।
এর পূর্বে একই বাড়ির ব্রজেন হালদারের স্ত্রী কুমদিনী (৯০) হৃদরোগে আক্তান্ত হলে তাকেও টিনের উপর করে বাড়ির লোকজন দেড় কিলোমিটার পায়ে হেটে মাথায় নিয়ে সড়কে পৌছে ভ্যান যোগে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়।
এব্যাপারে মোনাই’র কাকা শ্বশুর সঞ্জয় হালদার বলেন, মোণাই অধিকারী রাতে অসুস্থ্য হলে যোগাযোগ ব্যবস্থা না থাকায় পরের দিন সকাল ১১টায় আমি, শাওন, শ্রীনিবাস, দ্বিপংকর, বিদ্যুৎ ও হৃদয় হালদার বাশেঁ নেট বেধে অসুস্থ্য মোণাই অধিকারীকে নেটের মধ্যে বসিয়ে কাধে ঝুলিয়ে আমাদের বাড়ি থেকে পরিমল মেম্বারের বাড়ির উঠানের উপর দিয়ে বিধান পান্ডের বাড়ির পিছন ও ভিম মেম্বারের জমির আইল দিয়ে সুণীল ওঝার বাড়ির পাশ দিয়ে সজিব অধিকারীর মাছের ঘোরের পাশ দিয়ে অখিল ওঝার পান বরজ ও প্রমথ ওঝার বাড়ির উপর দিয়ে মৃত্যুনজয় ওঝার বাড়ির পাশ দিয়ে দয়াল ওঝার দোকানে কাছে সড়কে পৌছে ভ্যানে করে হাসপাতালে যাই। ওই খান থেকে ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য অন্যত্র প্রেরন করেন।
এব্যাপারে পশ্চিম জলির পাড় গ্রামের মালা হালদার(৩০) ও গোলাপী হালদার(৫৫) জানান, বেশী ভোগান্তিতে পরতে হয় বর্ষাকালে। পায়ে হাটা যায়না, নৌকাও চলে না। এই এলাকায় শিক্ষার্থীরা কোদালধোয়া, প্রাথমিক, মাধ্যমিক ও পূর্ব জলিরপাড় প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে ও সন্তান সম্ভবা গৃহবধুরা অসুস্থ্য হয়ে পরলে বেশী ভোগান্তিতে পরতে হয়। ভোটের আগে অনেক প্রার্থীরা আমাদের যাতায়াতের জন্য রাস্তার করার প্রতিশ্রুতি দেয়। ভোটের পরে আর আমারের সংবাদ নেয় না।
এব্যাপারে বাকাল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য পরিমল হালদার বলেন, ইউএনও স্যার আমাকে বলেছে মাটির কাজের জন্য বরাদ্দ নেই। আপনারা স্থানীয় ভাবে মাটি কাজ করলে আমি হেরিংবন্ড’র কাজ করে দেব।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক সাংবাদিকদের বলেন, পশ্চিম জলিরপাড় গ্রামের যে রাস্তাটি হওয়ার প্রয়োজন সে জায়গাটি সরেজমিন দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০০:০৩   ১২৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু
● চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক
● খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
● কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী
● পশ্চিম নওমালা নেছারিয়া ফাজিল মাদ্রাসায় নতুন কমিটির পরিচিতি সভা



আর্কাইভ