ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু • চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক • খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা • অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ • যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া • জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের • শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমিতে জোর সরকারের: অর্থমন্ত্রী • গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি নাহিদের • ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের • কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় সামাজিক বনায়নের গোলপাতা বিক্রির টাকা আত্মসাত

পাইকগাছায় সামাজিক বনায়নের গোলপাতা বিক্রির টাকা আত্মসাত


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: রবিবার, ২৪ মে ২০২৬


 পাইকগাছায় সামাজিক বনায়নের গোলপাতা বিক্রির টাকা আত্মসাত
খুলনা: পাইকগাছায় সামাজিক বনায়নের গোলপাতা কর্তন ও বিক্রির লাখ লাখ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় বনায়ন সমিতির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার সকালে পাইকগাছা পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন এলাকায় সামাজিক বনায়নের গোলপাতা কর্তনের সময় স্থানীয়দের উপস্থিতিতে বিষয়টি প্রকাশ্যে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক বনায়নের আওতাধীন গোলপাতা কেটে বিক্রি করা হলেও এর অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হচ্ছে না। বরং একটি প্রভাবশালী চক্র নিজেদের নিয়ন্ত্রণে রেখে ওই অর্থ আত্মসাৎ করছে বলে অভিযোগ উঠেছে।
সমিতির সদস্য রশিদ জানান, সমিতির সেক্রেটারি জামিরুল ইসলামের নির্দেশনা অনুযায়ী প্রতি বছর গোলপাতা কর্তন ও বিক্রি করা হয়। তিনি বলেন,গত বছর প্রায় ৩ লাখ টাকার গোলপাতা বিক্রি হয়েছে। চলতি বছর প্রায় ৫ লাখ টাকার গোলপাতা বিক্রি হতে পারে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে পাইকগাছা সামাজিক বনায়ন সমিতির সম্পাদক জামিরুল ইসলাম বলেন,আমরা ২০১৪ সাল থেকে এভাবেই গোলপাতা বিক্রি করে আসছি। কারও অধীনে আমরা না। তবে তিনি সরকারি অনুমোদন কিংবা বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
এদিকে উপজেলা বন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য করতে রাজি হননি। সর্বোপরি, স্থানীয় সচেতন মহল ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫২:৩৬   ১১৩ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● কয়রায় কোস্ট গার্ডের অভিযানে ছয় বন্দুকসহ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
● ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বাড়াতে ব্যবস্থাপনা কমিটির সভা
● ভেড়ামারায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিতে জরিমানা
● ভেড়ামারায় মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা
● পাইকগাছায় ‘ভিপি সম্পত্তি’ বন্দোবস্ত বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম



আর্কাইভ