ঢাকা    সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনাম
সভাপতি রুবেল ও সম্পাদক ফরিদ শেখ কাউখালীর চিরাপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন ভেড়ামারার ঈদের বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় বোয়ালখালী পোপাদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ সম্পন্ন কাঁঠালিয়ায় ঘরের পাশের পুকুরে ভাসছিলো শিশুর মরদেহ আলফাডাঙ্গায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, ক্যাবের মানববন্ধন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ আগৈলঝাড়ায় ৫ জনকে ভ্রাম্যমাণ্য আদালতের কারাদণ্ড, রেনু পোনা জব্দ সড়ক না থাকায় নেটে ঝুলিয়ে হাসপাতালে নিলো অসুস্থ রুগী পাইকগাছায় সামাজিক বনায়নের গোলপাতা বিক্রির টাকা আত্মসাত আতাঁতে বেহাত বন বিভাগের প্রায় ১০০ একর জমি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » আতাঁতে বেহাত বন বিভাগের প্রায় ১০০ একর জমি

আতাঁতে বেহাত বন বিভাগের প্রায় ১০০ একর জমি


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ মে ২০২৬


 আতাঁতে বেহাত বন বিভাগের প্রায় ১০০ একর জমি
ঠাকুরগাঁও: পীরগঞ্জে বন বিভাগের প্রায় একশত একর সংরক্ষিত বন ভূমি বেহাত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য দেন পীরগঞ্জ বন বিট কর্মকর্তা মহসীন আলী। এসময় তিনি জানান, পীরগঞ্জ বন বিটের আওতায় সাগুনি মৌজায় সংরক্ষিত বন ভূাম ৫৩৫.০৮ একর। এর মধ্যে ২৩.৩৩ একর ও বাঁশগাড়া মৌজায় ৮৯.০৯ একরের মধ্যে ৭৪.৯২ একরসহ মোট ৯৮.২৫ একর জমি জবরদখল হয়েছে।

এসব জমি উদ্ধারের জন্য বন বিট কর্মকর্তা মহসীন আলী আইন শৃঙ্খলা কমিটিকে সহযেগিতা করার আহবান জানান। একই সাথে তিনি এসব জমি উদ্ধারের জন্য সামাজিক বন বিভাগ দিনাজপুর, পীরগঞ্জ সহকারি কমিশনার (ভূমি), ঠাকুরগাঁও রেঞ্জ কর্মকর্তা ও অফিসার ইনচার্জ কে চিঠি দিয়েছেন বলে সভায় জানান।
সভার মুখ্য উপদেষ্টা ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ বন ভিাগের জমি অবৈধ দখল মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ইউএনও গোলাম রব্বানী সরদারকে নিদের্শ দেন।
ইউএনও গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামানিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ বন বিট কর্মকর্তা মহসীন আলী, জামায়াতের ভারপ্রাপ্ত আমীর বাবুল আহম্মেদ, সাবেক আমীর বাবলুর রশীদ, উপজেলা হাসপাতালের আরএমও ডা. ওয়ারিস ইয়াজদানী, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, ইউপি চেয়ারম্যান যথাক্রমে গোলাম মোস্তফা, মোখলেসুর রহমান চৌধুরী, সাইদুর রহমান, জিয়াউর রহমান জিয়া, আব্দুস সহিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াসমিন, উপজেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক জয়িতা নাহিদ পারভিন রিপা প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৯:৪৩   ৯ বার পঠিত  |      

----





রংপুর থেকে আরও...


আতাঁতে বেহাত বন বিভাগের প্রায় ১০০ একর জমি
পীরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা
পীরগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা
পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ
খাদ্য গুদামের দুই কর্মকর্তার ঘুষ বাণিজ্য, সরকারের ক্ষতি দেড় কোটি টাকা!



আর্কাইভ