ঢাকা    সোমবার, ২৫ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২৫ মে ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় পদ্মা নদীতে মোবাইল কোর্টের অভিযানে বালু ভর্তি ট্রলি জব্দ

ভেড়ামারায় পদ্মা নদীতে মোবাইল কোর্টের অভিযানে বালু ভর্তি ট্রলি জব্দ




ভেড়ামারায় পদ্মা নদীতে মোবাইল কোর্টের অভিযানে বালু ভর্তি ট্রলি জব্দ

কুষ্টিয়া: ভেড়ামারায় পদ্মা নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। আজ ২৫ মে ২০২৬ তারিখ আনুমানিক বেলা ১২:০০ ঘটিকায় ভেড়ামারা উপজেলাধীন বাহিরচর ইউনিয়নের ১২ দাগ এলাকার পুরাতন ফেরিঘাটের পাশে, জিকে পাম্প হাউজ সংলগ্ন পদ্মা নদীর তীরে এই অভিযান চালানো হয়।

অভিযানটি পরিচালনা করেন ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার।

অভিযান পরিচালনাকালে নদী তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে একটি বালু ভর্তি স্টারিং ট্রলি জব্দ করা হয়। জব্দকৃত ট্রলিটির বডিতে ‘জহুরুল-১’ লেখা রয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সরকারি সম্পদ রক্ষা এবং নদী ভাঙন রোধে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৭:১৪   ৭ বার পঠিত  |      

----