ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন, আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে • হাত-পা বাঁধা অবস্থায় মিলল তরুণীর লাশ, স্বামীসহ আটক ৩ • যুক্তরাজ্যের সৈকতে শত শত নীল সামুদ্রিক প্রাণী, জেলিফিশ ভেবে ভুল করছেন অনেকে • প্রতিবেশীর সন্দেহে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট • জামায়াতের ভূমিকা নিয়ে শামা ওবায়েদের হুঁশিয়ারি, ফ্যাসিবাদ ফিরলে নিতে হবে দায় • রাতে নিঃশব্দে শেষ হয়ে যাবো’ স্ট্যাটাস,সকালে মিলল ঝুলন্ত মরদেহ • মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনল সরকার • মানসিক সুস্থতাকে স্বাস্থ্যনীতিতে সমান গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী • রেমিট্যান্স বন্ধের হুমকি জনগণের স্বার্থবিরোধী: রিজভী • ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে মায়ের মৃত্যুর শোকে ছেলের আত্মহত্যা

পীরগঞ্জে মায়ের মৃত্যুর শোকে ছেলের আত্মহত্যা


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে ২০২৬


 পীরগঞ্জে মায়ের মৃত্যুর শোকে ছেলের আত্মহত্যা

ঠাকুরগাঁও: মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। মারা যাওয়া ছাত্র রাহেল(১৮) বৈরচুনা ইউনিয়নের ইন্দ্রল মোল্লাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। ঘটনাটি উপজেলার বৈরচুনা ইউনিয়নের ইন্দ্রল গ্রামের মোল্লাপাড়া এলাকায় ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে রাহেলের মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর তার বাবা রফিকুল ইসলাম দ্বিতীয় বিয়ে করেন। মায়ের মৃত্যুর পর থেকেই রাহেল মানসিকভাবে ভেঙে পড়ে এবং স্বাভাবিক জীবনযাপনে মানিয়ে নিতে পারছিল না।

পরিবারের সদস্যরা জানান, কিছুদিন আগে রাহেল ঢাকায় কাজের উদ্দেশ্যে গেলেও পরে বাড়িতে ফিরে আসে এবং ইন্দ্রল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তি হয়। সম্প্রতি কিস্তিতে একটি মোবাইল ফোন কিনেছিল সে। কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় মোবাইলটির সংযোগ বন্ধ হয়ে গেলে আরও হতাশ হয়ে পড়ে। টাকার ব্যবস্থা করতে লিচু ভাঙার কাজও করছিল বলে এলাকাবাসী জানিয়েছে।

স্থানীয়দের দাবি, রাহেল মোবাইল গেম ফ্রি ফায়ারে আসক্ত ছিল এবং মায়ের মৃত্যুর পর থেকে মানসিকভাবে অস্থির হয়ে পড়েছিল। সবকিছু সহ্য করতে না পেরে নিজ ঘরের সরের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
পীরগঞ্জ থানার ওসি জানান ইকবাল হোসেন প্রামানিক বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মায়ের মৃত্যুর পর থেকেই ছেলেটি মানসিক সমস্যায় ভুগছিল। ঘটনাটি আত্মহত্যা বলেই জানা গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৩:৩০   ১৫৮ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৮০ শিক্ষার্থী পেল পুরস্কার
● ডিমলায় মাটিচাপা অবস্থায় রাকিবের মরদেহ উদ্ধার
● পীরগঞ্জে দুর্গাপূজা সামনে রেখে ঢাক-ঢোল তৈরিতে ব্যস্ত কারিগররা
● উলিপুরে শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসে শিক্ষকের মোটরসাইকেল চুরি
● পীরগঞ্জের চেরকুঘাট ব্রিজ উদ্বোধন, তিন বছরে কাঁচা রাস্তা দূর করার লক্ষ্য



আর্কাইভ