ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
পিরোজপুরে কোচিং বাণিজ্যের সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকদের ওপর হামলা আড়াইহাজারে টেক্সটাইল মিলের শ্রমিকের লাশ উদ্ধার ডাব বিক্রি করে জীবিকা সবুর আলীর কাউখালীতে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের কমিটি গঠন খতিয়ান জালিয়াতি করে আদালতে দাখিলের দায়ে দু’জনের জেল পটুয়াখালীর বাউফল দোকানে গেলে নেই, বাড়তি টাকা দিলেই মেলে সার খালের পাশে সড়ক ধস, সংস্কার হয়নি তিন সপ্তাহেও প্রধানমন্ত্রীর স্ত্রী ও এপিএস পরিচয়ে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১ রাখিবন্ধনে খোলামেলা পোশাক, কৃতি শ্যাননকে বয়কটের ডাক মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগর পৌরসভাকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা মেয়র প্রার্থী বিএনপি নেতা মাসুদ রানা’র

নবীনগর পৌরসভাকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা মেয়র প্রার্থী বিএনপি নেতা মাসুদ রানা’র


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে ২০২৬


নবীনগর পৌরসভাকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা মেয়র প্রার্থী বিএনপি নেতা মাসুদ রানা’র

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর পৌরসভার সেবা গ্রহীতা পৌরবাসী যাতে সহজে ও দ্রুত সময়ে সেবা পায় সেটা নিশ্চিত করার মধ্য দিয়ে পৌরসভাকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিলেন বিএনপি নেতা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য ও নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা।
আজ সোমবার(২৫/০৫)স্থানীয় একটি হোটেলে সাংবাদিদের সাথে ঈদ শুভেচ্ছা প্রদান ও মতবিনিময় কালে তিনি আসন্ন পৌরসভার নির্বাচনে ‘মেয়র’ পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপরোক্ত ঘোষণাটি দেন।

তিনি বলেন, সামনেই নবীনগর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই নির্বাচনে পৌরসভার ‘মেয়র’ পদপ্রার্থী হিসাবে নিজেকে উপস্থাপন করে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন,যদি নির্বাচিত হই, পৌরসভাকে সত্যিকারভাবেই পৌরবাসী যাতে সহজে ও দ্রুত সময়ে সেবা পায় সেটা নিশ্চিত করার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটিকে দুর্নীতিমুক্ত করবো এবং সারাদেশের মধ্যে একটি সর্বাধুনিক “মডেল পৌরসভা” হিসেবে আমি গড়ে তুলবো ইনশাল্লাহ।

তিনি আবেগতাড়িত হয়ে বলেন, বিগত সংসদ নির্বাচনে আপনারা সাংবাদিক বন্ধুরা সম্মিলিতভাবে দলমতের উর্ধে উঠে যেভাবে আমার নেতা, জেলা বিএনপির সাবেক আহবায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা এডভোকেট এম এ মান্নান ভাইয়ের পাশে থেকে তার নির্বাচনী প্রচারনায় অবদান রেখে তাঁকে এমপি নির্বাচিত হতে সহযোগিতা করেছেন। ঠিক তেমনি তাঁর আদর্শের সৈনিক ও আস্থাভাজন একজন কর্মী হিসেবে আমার পাশেও ঠিক একইভাবে থেকে আমাকে ‘মেয়র’ পদে নির্বাচিত করতে আপনারা বিশেষ অবদান রাখবেন।

তিনি তাঁর বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে আরও বলেন, ছাত্র জীবন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শের মন্ত্রে বিশ্বাসী হয়ে রাজনীতি করে আসছি।
যতদিন বেঁচে থাকবো ততদিন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমান মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমানের আদর্শের রাজনীতি করে যাবো ইনশাল্লাহ।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,নারায়ণপুর ডিএস ফাজিল মাদ্রাসার প্রভাষক মোঃ হাবিবুর রহমান হেলাল। মতবিনিময়কালে নবীনগরের সিনিয়র সাংবাদিক, বিভিন্ন সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৮:২৮   ১৮৮ বার পঠিত  |   







চট্রগ্রাম থেকে আরও...


নবীনগরে একাধিক বাড়িতে দুর্বৃত্তদের হামলা,পিস্তল ঠেকিয়ে মালামাল লুট
হাতিয়ায় ধর্ষণের অভিযোগে জামায়াত কর্মী গ্রেফতার
হাতিয়ায় যুবদল নেতাকে তিনটি মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ
হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার



আর্কাইভ