![]()
পটুয়াখালী: জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ ইং প্রতিযোগিতায় বাউফল উপজেলার মদনপুরা দরগাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম শ্রেষ্ঠ কাব শিক্ষক( পুরুষ) নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন। এর আগে ২৩ মে জেলা প্রশাসকের কার্যালয়ে ৮ টি উপজেলার কাব শিক্ষকদের মধ্যে প্রতিযোগিতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জানা গেছে, মদনপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ মোসলেম আলী হাওলাদারের ছেলে মোঃ শহিদুল ইসলাম ২০০৮ সালের ৩রা জানুয়ারী সহকারী শিক্ষক পদে বাউফল ইউনিয়নের কায়না বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের মধ্য দিয়ে শিক্ষকতা জীবন শুরু করেন। বর্তমানে তিনি মদনপুরা দরগাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন।
তিনি ২০০৪ সালে পটুয়াখালী সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর পাশ করেন মোঃ শহিদুল ইসলাম জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুজ্জান খান ফিরোজ বলেন, প্রাথমিক শিক্ষায় কাব স্কাউটিং একটি গুরুত্বপূর্ন বিষয়। এটি শিশুদের মেধা বিকাশে সহযোগিতা করবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৫১:৫৩ ৭ বার পঠিত | ● জেলা পর্যায়ে ● বাউফল ● শ্রেষ্ঠ
----