ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন, আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে • হাত-পা বাঁধা অবস্থায় মিলল তরুণীর লাশ, স্বামীসহ আটক ৩ • যুক্তরাজ্যের সৈকতে শত শত নীল সামুদ্রিক প্রাণী, জেলিফিশ ভেবে ভুল করছেন অনেকে • প্রতিবেশীর সন্দেহে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট • জামায়াতের ভূমিকা নিয়ে শামা ওবায়েদের হুঁশিয়ারি, ফ্যাসিবাদ ফিরলে নিতে হবে দায় • রাতে নিঃশব্দে শেষ হয়ে যাবো’ স্ট্যাটাস,সকালে মিলল ঝুলন্ত মরদেহ • মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনল সরকার • মানসিক সুস্থতাকে স্বাস্থ্যনীতিতে সমান গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী • রেমিট্যান্স বন্ধের হুমকি জনগণের স্বার্থবিরোধী: রিজভী • ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » বোয়ালখালীর শাকপুরা ইউনিয়ন পরিষদে সম্ভাব্য মনিরুল ইসলাম

বোয়ালখালীর শাকপুরা ইউনিয়ন পরিষদে সম্ভাব্য মনিরুল ইসলাম




চট্রগ্রাম: আসন্ন ৪নং শাকপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনগণের দোয়া ও সমর্থন চেয়েছেন তরুণ সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ মনিরুল ইসলাম।
তিনি বোয়ালখালী উপজেলার ৪নং শাকপুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা। তাঁর পিতা মোঃ নুরুল আলম এবং মাতা খতিজা বেগম। পেশায় তিনি একজন ব্যবসায়ী হলেও দীর্ঘদিন ধরে রাজনীতি, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।
জানা যায়, মোঃ মনিরুল ইসলাম ১৯৯৬ সালে হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রদলের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৯৭ সালে ৪নং শাকপুরা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বোয়ালখালী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি স্থানীয় সাংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ’র আস্থাভাজন ও ঘনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত।
স্থানীয়দের মতে, তিনি দীর্ঘদিন ধরে শাকপুরা ইউনিয়নের বিভিন্ন স্কুল, মসজিদ, মন্দিরসহ সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করাসহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা এলাকায় প্রশংসিত। একজন স্বচ্ছ, পরিচ্ছন্ন ও মানবিক রাজনৈতিক ব্যক্তি হিসেবে এলাকায় তাঁর সুনাম রয়েছে।
এলাকার জনসাধারণের দাবি, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ মনিরুল ইসলামকে দেখতে চান তারা। স্থানীয়দের বিশ্বাস, নির্বাচিত হলে তিনি শাকপুরা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম বলেন, “আমি একটি মাদকমুক্ত, আধুনিক ও মডেল শাকপুরা ইউনিয়ন গড়তে চাই। সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করাই আমার লক্ষ্য। ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৩:৫৬   ১১০ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● হাত-পা বাঁধা অবস্থায় মিলল তরুণীর লাশ, স্বামীসহ আটক ৩
● নদীভাঙনে হুমকিতে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের মাছের বাজার, উদ্বেগে হাজারো ব্যবসায়ী
● কুমিল্লায় সিএনজি স্টেশনে আগুন, আহত ফায়ার ফাইটার
● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক



আর্কাইভ