ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আম্পায়ারের নির্দেশ অমান্য করে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার আফসার জাজাই • দুর্নীতির অভিযোগ করায় কারাগারে পাঠানোর অভিযোগ পল্লী উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে • নরসিংদীতে বাবার হাতে ছেলে খুন • নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে পাঁচ গুলি, মোটরসাইকেলে পালায় হামলাকারীরা • সিরিয়ার প্রেসিডেন্ট সারার সঙ্গে ফোনালাপের কথা জানালেন নেতানিয়াহু • অপুর ‘বিজনেস মেন্টর’ কে এই যুবক, জন্মদিনে আবেগঘন পোস্টে জানালেন অভিনেত্রী • কালো বোল্ড লুকে নুসরাত ফারিয়া, সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া • সার ডিলার নিয়োগে বিএনপির বিরুদ্ধে ঘুষ ও স্বজনপ্রীতির অভিযোগ গোলাম পরওয়ারের • লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য বিনামূল্যে ৩টি হুইলচেয়ার • লালমোহনে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে মাঠে স্বাস্থ্য কর্মকর্তা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মেঘনায় মাছ শিকারে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

মেঘনায় মাছ শিকারে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ মে ২০২৬


মেঘনায় মাছ শিকারে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
ভোলা: চরফ্যাসনে মেঘনা নাদীতে মাছ শিকারে গিয়েবজ্রপাতে সজিব(২৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের আলম মৎস্যঘাট সংলগ্ন মেঘনা নদীতে এদূর্ঘটনা ঘটে। নিহত জেলে সজিব হাজারীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সামছল হকের ছেলে এবং তিনি পেশায় একজন জেলে। জেলে সজিবের আস্মিকমৃত্যুতে শোকে বিহব্বল তার অন্তস্বত্ত্বাস্ত্রীসহ গোটা পরিবার। শোকের ছায়া নেমে এসেছে জেলে পল্লিতে।
জেলেদের সুত্রে জানা যায়, সজিব পেশায় একজন জেলে । প্রতিদিনের মতো সকালে নদীতে মাছ শিকারে যান সজিব। সকালে হঠাৎ ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে অপর জেলেদের সঙ্গে সাজিবও নৌকায় ছিলেন। বিকট শব্দে বজ্রপাত শুরু হলে জেলে সজিব গুরুতর আহত হন। নদীতে থাকা অপর জেলেরা তাকে উদ্ধার করে দ্রুত চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
নিহত সজিবের চাচাতো ভাই আলাউদ্দিন জানান, সজিব পেশায় একজন খন্ডকালীন জেলে ।

সংসারের একমাত্র উপার্জক্ষম হিসেবে ঈদের খরছ মেটাতে ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসার খরছ মেটাতে তিনি মাছ শিকারে নদীতে যান। পরিবারের মুখে হাঁসি ফুটাতে নদীতে মাছ শিকারে গিয়ে লাশ হয়ে ফিরলেন সজিব। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে বিহব্বল হয়ে পরেছে তার গোটা পরিবার। ম্লান হয়ে গেলে ঈদের আনন্দ।
চরফ্যাসন হাসপাতালে জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক শফিকুল ইসলাম শাওন জানান, নিহত ব্যাক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যৃ হয়েছে।
শশীভূষণ থানার ওসি ফিরোজ আহম্মেদ জানান, নিহতের মরদেহ হাপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৩:৩৩:২২   ১০৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য বিনামূল্যে ৩টি হুইলচেয়ার
● লালমোহনে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে মাঠে স্বাস্থ্য কর্মকর্তা
● কাঁঠালিয়ায় হঠাৎ বজ্রপাতে কৃষকের ৫০ হাজার টাকার বলদ গরুর মৃত্যু
● নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম ঘিরে লালমোহনে বর্ণাঢ্য আয়োজন
● লালমোহনে সাংস্কৃতিক প্রতিযোগিতায় ২০০ শিক্ষার্থী, পুরস্কার পেল ৬০ জন



আর্কাইভ