ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আম্পায়ারের নির্দেশ অমান্য করে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার আফসার জাজাই • দুর্নীতির অভিযোগ করায় কারাগারে পাঠানোর অভিযোগ পল্লী উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে • নরসিংদীতে বাবার হাতে ছেলে খুন • নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে পাঁচ গুলি, মোটরসাইকেলে পালায় হামলাকারীরা • সিরিয়ার প্রেসিডেন্ট সারার সঙ্গে ফোনালাপের কথা জানালেন নেতানিয়াহু • অপুর ‘বিজনেস মেন্টর’ কে এই যুবক, জন্মদিনে আবেগঘন পোস্টে জানালেন অভিনেত্রী • কালো বোল্ড লুকে নুসরাত ফারিয়া, সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া • সার ডিলার নিয়োগে বিএনপির বিরুদ্ধে ঘুষ ও স্বজনপ্রীতির অভিযোগ গোলাম পরওয়ারের • লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য বিনামূল্যে ৩টি হুইলচেয়ার • লালমোহনে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে মাঠে স্বাস্থ্য কর্মকর্তা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ৫ মোটরসাইকেল আরোহীকে জরিমানা

ভেড়ামারায় ৫ মোটরসাইকেল আরোহীকে জরিমানা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ মে ২০২৬


ভেড়ামারায় ৫ মোটরসাইকেল আরোহীকে জরিমানা

কুষ্টিয়া: ভেড়ামারায় সড়ক নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) অভিযান পরিচালিত হয়েছে। আজ ২৬ মে (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় ভেড়ামারা উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন সিএনজি স্ট্যান্ডের সামনে এই অভিযান চালানো হয়।

অভিযানে যথাযথ ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেট না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৫ জন মোটরসাইকেল আরোহীকে সর্বমোট ৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা প্রাপ্ত অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমিরুল আরাফাত। অভিযান পরিচালনাকালে ভেড়ামারা থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, মিরপুরের খাড়াল্লা এলাকার মোঃ ইমাম হোসেন রাব্বি (১৮) ১,০০০ টাকা, ধরমপুরের সাতবাড়ীয়ার মোঃ আসিফ (২০) ৫০০ টাকা, ভেড়ামারার রামচন্দ্রপুরের মোঃ বকুল গাজী (৪০) ৫০০ টাকা, দৌলতপুরের মাদিয়ার মোঃ শুভ (১৮) ৫০০ টাকা এবং দুর্গাপুরের মোঃ শিশির আহম্মেদ (২২) ১,০০০ টাকা। আইন লঙ্ঘনের দায়ে জরিমানা করা হলে অভিযুক্তরা ঘটনাস্থলেই নিজেদের ভুল স্বীকার করেন।

এ বিষয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিরুল আরাফাত জানান, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি সাধারণ জনগণকে আইন মেনে রাস্তায় চলাচল করার আহ্বান জানান এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:২৫:৪৮   ১১১ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, কয়রার চার জেলে কারাগারে
● দুর্গাপূজার আনন্দ নষ্টের অপচেষ্টা রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফাহমিদার
● ভেড়ামারায় রেললাইনে মিলল পঞ্চগড়ের যুবকের মরদেহ, মৃত্যুর কারণ অস্পষ্ট
● জাল নোট শনাক্ত ও প্রচলন ঠেকাতে ভেড়ামারায় সচেতনতামূলক কর্মশালা
● ভেড়ামারায় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি



আর্কাইভ