ঢাকা    শুক্রবার, ২৯ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » সরকার দেশকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

সরকার দেশকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬


 সরকার দেশকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবাই যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তোলা সম্ভব। বর্তমান সরকার চেষ্টা করছে দেশটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসের জিয়া কলোনিতে ‘মৃত্যুঞ্জয়ী পঁচিশ’ আয়োজিত এক প্রীতিভোজ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সেনানিবাসে থাকাকালীন তার শৈশব ও জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, জীবনের বড় একটা অংশের স্মৃতি জড়িয়ে আছে এখানে।

প্রীতিভোজ শেষে প্রধানমন্ত্রী উপস্থিত সেনাসদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে সেনা মেসে অবস্থানরত সৈনিকদের জীবনযাপনের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। এরপর সেনা মেস চত্বরে একটি নিমগাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।

এ ছাড়া সেনা মেসের মসজিদে জোহরের নামাজ আদায়ের পর উপস্থিত সেনা কর্মকর্তা ও সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৬:০৫   ৯ বার পঠিত  |      

----