ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• \ডেঙ্গু ঠেকাতে দোহারের পাড়া-মহল্লায় মাইকিং, চলছে পরিচ্ছন্নতা অভিযান • ব্যাংককে দ্য উইকেন্ডের কনসার্টে মেহজাবীনের স্বপ্নপূরণ • ১৫ বছর সংসারের পর বিচ্ছেদ, কঠিন পরিস্থিতির কথা জানালেন অভিনেত্রী • দুই হাত নেই, তবু বিদ্যালয় গড়েছেন আলতাফ; পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর • দুর্গাপূজায় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক করলেন রিজভী • চাটমোহরে বাড়িতে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে যুবকের মৃত্যু • গলাচিপায় ১ হাজার ৪০২ জেলে পরিবার পেল বিনামূল্যে চাল • পদ্মায় অভিযানে ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ • শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাঁঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা • মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষক-শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ মে ২০২৬


 লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

ভোলা: লালমোহনে কাচা সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার সকালে উপজেলার কালমা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে পূর্ব বালুরচর_চরলক্ষ্মী প্রদীপ্ত যুব সংঘের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকাবাসী বলেন, ইমান উদ্দিন দালাল বাড়ির দরজা থেকে ৮নং ওয়ার্ড মিরা বাড়ির দরজা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাচা রাস্তা জনগণের দীর্ঘদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও এ ওয়ার্ডে রয়েছে পূর্ব চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়। একটুখানি বৃষ্টি হলেই কাদামাটিতে সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি। ফলে এলাকাবাসী ও বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের চলাচলে ভীষণ ভোগান্তি পোহাতে হয়।

তাই কাচা সড়কটি পাকা করণের জন্য ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদের দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।

মানববন্ধনে সমাজসেবক মো. কাইয়ুম, মো. মনজু, শরীয়ত উল্লাহ, সালাম হাওলাদার, সোহাগ ফরাজী, রুবেল ফরাজীসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০৮:০৬   ৯৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● গলাচিপায় ১ হাজার ৪০২ জেলে পরিবার পেল বিনামূল্যে চাল
● শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাঁঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা
● কঁচা নদীতে অভিযান চালিয়ে ২,৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস
● ইলেকট্রনিক বাদ্যযন্ত্রের দাপটে আগৈলঝাড়ায় সংকটে ঢাক-ঢোল কারিগররা
● লালমোহনে ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৪ জন, হাসপাতালে ভর্তি ৩



আর্কাইভ