ঢাকা    সোমবার, ১ জুন ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ৩১ মে ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » দোহারে ড.শামীম বেপারীর নির্বাচনী বিলবোর্ড ও ফেষ্টুন ছিড়ে ফেলার অভিযোগ

দোহারে ড.শামীম বেপারীর নির্বাচনী বিলবোর্ড ও ফেষ্টুন ছিড়ে ফেলার অভিযোগ


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: রবিবার, ৩১ মে ২০২৬


 দোহারে ড.শামীম বেপারীর নির্বাচনী বিলবোর্ড ও ফেষ্টুন ছিড়ে ফেলার অভিযোগ

ঢাকা: দোহারে নারিশা ইউপি চেয়ারম্যান প্রার্থী ড.শামীম বেপারীর নির্বাচনী বিলবোর্ড ও ফেষ্টুন রাতের আধাঁরে ছিড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। নারিশা ইউপি চেয়ারম্যান প্রার্থী ড.শামীম বেপারী বলেন, মূলত নারিশা ইউনিয়নে বিরাজমান শান্তিপূর্র্ন পরিবেশ নষ্ট করতেই এধরণের কর্মকান্ড পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে।

শনিবার দিবাগত রাতে উপজেলার নারিশা বাজার,পশ্চিমচর, মেঘুলা ও মালিকান্দা শ্বশানঘাট সংলগ্ন সড়কের পাড়ে বৈদ্যুতিক খুটি ও গাছের সাথে সাটানো একাধিক বিলবোর্ড ও ফেষ্টুন রাতের আধাঁরে ছিড়ে ফেলা হয়েছে। এ বিষয়ে দোহার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ(ইউপি) নির্বাচন ঘিরে দোহার উপজেলার নারিশা ইউনিয়ন পর্যায়ে ভোটারদের সাথে গনসংযোগ ও সমর্থন আদায়ের লক্ষে নিয়মিত উঠান বৈঠক করে নানাবিধ সমস্য রাস্তাঘাট,জলাবদ্ধতা, শিক্ষাপ্রতিষ্টানের বাইরে ইভটিজিং, কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধে নানা কার্যক্রম হাতে নিয়েছে পশ্চিমচর গ্রামের ঐতিহ্যবাহী বেপারী পরিবারের সন্তান ড.ইঞ্জিনিয়ার শামীম বেপারী।তারই ধারাবাহিকতায় ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন পয়েন্টে নির্বাচনী বিলবোর্ড ও ফেষ্টুন সাটানো হয়েছে। সেই নির্বাচনী বিলবোর্ড ও ফেষ্টুন রাতের আধাঁরে ছিড়ে ফেলা হয়েছে। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।
এ বিষয়ে ড.ইঞ্জিনিয়ার শামীম বেপারী বলেন, আমরা সবসময়ই চাই নারিশা ইউনিয়নে একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বিরাজ করুক। কিন্তু কতিপয় দুঃষ্কৃতিকারী গোষ্ঠী এই শান্তিপূর্ণ পরিবেশে ব্যাঘাত ঘটাচ্ছে।আমরা মনে করি বিলবোর্ড ও ফেস্টুন ছিড়ে মানুষের মন থেকে আমাদের ছিড়তে পারবেন না। নারিশা ইউনিয়নবাসী এবার পরিবর্তনের পক্ষেই রায় দেবে ইনশাআল্লাহ। তাই বিলবোর্ড, পোস্টার ছেড়ার রাজনীতি থেকে বেরিয়ে এসে, পরিবর্তনের নারিশা ইউনিয়ন গড়তে ইঞ্জিনিয়ার শামীম বেপারীর বিকল্প নেই।
উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুল ইসলাম জীবন বেপারী বলেন, উপজেলার নারিশা বাজার,পশ্চিমচর, মেঘুলা ও মালিকান্দা শ্বশানঘাট সংলগ্ন সড়কের পাড়ে বৈদ্যুতিক খুটি ও গাছের সাথে সাটানো একাধিক বিলবোর্ড ও ফেষ্টুন রাতের আধাঁরে ছিড়ে ফেলা হচ্ছে। রাতের আঁধারে কে বা কারা সংঘটিত হয়ে এসব নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলছে তা দুঃখজনক। এ ঘটনায় আমি তীব্র নিন্দা জানাই।
এ বিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, নির্বাচনী বিলবোর্ড ও ফেষ্টুন ছিড়েঁ ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশের টহল টিম প্রেরন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৬:৫৮   ৯ বার পঠিত  |      

----