ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে সড়ক কেড়ে নিলো প্রবাসী যুবকের প্রাণ

ভূঞাপুরে সড়ক কেড়ে নিলো প্রবাসী যুবকের প্রাণ


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: রবিবার, ৩১ মে ২০২৬


 ভূঞাপুরে সড়ক কেড়ে নিলো প্রবাসী যুবকের প্রাণ

টাঙ্গাইলের ভূঞাপুরে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক প্রবাসী নিহত হয়েছেন এবং অপর একজন আহত হয়েছেন। রোববার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ভূঞাপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন নতুন বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে তারাকান্দাগামী ভাই ভাই এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-১৩৩০) নতুন বাইপাস সড়কে বামনহাটা-ভূঞাপুর ক্রসিং অতিক্রম করার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা একজন বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলের অপর একজন ছিটকে পড়ে গুরুতর আহত হন।

নিহত সুরুজ্জামান আকন্দ (৪৭) উপজেলার পশ্চিম ভূঞাপুর গ্রামের কালু আকন্দের ছেলে। তিনি সম্প্রতি পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রবাস থেকে দেশে ফিরেছেন। আহত আলম আকন্দ (৩০) একই গ্রামের মোকাদ্দেস আকন্দের ছেলে। তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, মোটরসাইকেলটি ক্রসিং পার হওয়ার সময় বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে একজন বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করলেও বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

এদিকে নতুন বাইপাস সড়কের ভূঞাপুর তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের টেঁপিবাড়ি নামক স্থানে আরেকটি দূর্ঘটনায় ৫ জন আহত হয়। এদের মধ্যে দুই জন ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অপর তিনজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজে প্রেরণ করেছে স্থানীয়রা।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো.সাব্বির রহমান জানায়, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৩:১৭   ১২০ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ