ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন

দোহারে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: রবিবার, ৩১ মে ২০২৬


 দোহারে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন

ঢাকা:দোহারে বিভিন্ন কর্মসূচীর আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
৩১ মে রোববার সকাল সাড়ে ৯ টায় উপজেলা বিএনপি অফিস কার্যালয়ে দিবসের তাৎপর্য পর্যালোচনা পূর্বক আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।এরপর উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন থেকে মুকসুদপুর ইউনিয়ন ও দোহার পৌরসভার বিএনপির’র কার্যালয়ে দোয়া মোনাজাত এবং গরীব-দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়।
দোহার উপজেলা বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মেছের ও পৌরসভা বিএনপি’র সভাপতি এস এম কুদ্দুসের পৃথক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১,(দোহার ও নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক।
প্রধান অতিথি খন্দকার আবু আশফাক উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচীসহ দেশ পরিচালনায় তার আদর্শ তুলে ধরেন। প্রয়াত আপোষহীন দেশনেত্রী তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্র গঠনে তার ভূমিকা তুলে ধরেন। তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ গঠনে বলেছেন, সবার আগে বাংলাদেশ। দেশকে এগিয়ে নেওয়ার লক্ষে প্রধানমন্ত্রী সকল নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহবান জানান।
এ সময়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসাসের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা,উপজেলা বিএনপির সিনিয়র নেতা মো.নুরুল ইসলাম বেপারী,উপজেলা বিএনপি’র সাধারন- সম্পাদক মো.মাসুদ পারভেজ, ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাসেম বেপারী প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৯:৫০   ১১৮ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ